AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Election Manifesto 2026: বিজেপির সংকল্পপত্র প্রকাশ, অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি

BJP Election Manifesto 2026: বিজেপির সংকল্পপত্র প্রকাশ, অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি

TV9 Bangla Digital

| Edited By: জয়দীপ দাস

Updated on: Apr 10, 2026 | 9:52 PM

Share

BJP's 'Sankalp Patra': তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসেবে ‘অন্নপূর্ণা প্রকল্প’ ঘোষণা করেছে বিজেপি, যেখানে ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি বেকার যুবকদের জন্যও মাসিক ৩০০০ টাকা সহায়তার অঙ্গীকার করা হয়েছে।

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আজ বাংলার জন্য নির্বাচনী ইস্তাহার বা ‘সংকল্পপত্র’ প্রকাশ করল বিজেপি। ১০ হাজার বিশিষ্ট ব্যক্তির মতামতের ভিত্তিতে তৈরি এই ইস্তাহারে ১৫টি প্রধান প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসেবে ‘অন্নপূর্ণা প্রকল্প’ ঘোষণা করেছে বিজেপি, যেখানে ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি বেকার যুবকদের জন্যও মাসিক ৩০০০ টাকা সহায়তার অঙ্গীকার করা হয়েছে। অমিত শাহের দাবি, এই সংকল্পপত্র রবীন্দ্র জয়ন্তীর প্রাক্কালে নতুন ও বিকশিত বাংলা গড়ার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ।

Published on: Apr 10, 2026 09:44 PM
Follow Us