AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC News: ৩ হাজার শূন্যপদের জন্য পরীক্ষায় বসছেন ৮ লক্ষ

SSC News: ৩ হাজার শূন্যপদের জন্য পরীক্ষায় বসছেন ৮ লক্ষ

সুমন মহাপাত্র

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Mar 01, 2026 | 5:55 PM

Share

Kolkata: আজকের পরীক্ষাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিষেধজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল, কোনও রকম বুট পরে আসা যাবে না। পায়ে রাখতে হবে সাধারণ চপ্পল বা হাওয়াই চটি। এর পাশাপাশি আগে অর্থাৎ নবম-দশম পরীক্ষার সময় যেমন নির্দেশিকা ছিল-স্বচ্ছ পেন ও কাচের বোতল নিয়ে আসার, ফের একবার তেমনই নির্দেশিকা জারি রয়েছে।

এসএসসি গ্রুপ সি (group c) নিয়োগের পরীক্ষা রবিবার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ পরীক্ষায় বসছেন পরীক্ষার্থীরা। এর আগে নতুন করে নবম-দশম ও একাদশ এবং দ্বাদশের পরীক্ষা হয়ে গিয়েছে। তার ফল প্রকাশও হয়েছে। এবার পরীক্ষা হচ্ছে শিক্ষাকর্মীদের। এ দিকে, আজই আবার রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। পরীক্ষা চলাকালীন যাতে তারা কোনওভাবেই স্কুলে না ঢোকে সেদিকেও সতর্ক কমিশন। ইতিমধ্যেই ডিজি ও পুলিশ কমিশনার চিঠি পাঠিয়েছে এসএসসি।

আজকের পরীক্ষাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিষেধজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল, কোনও রকম বুট পরে আসা যাবে না। পায়ে রাখতে হবে সাধারণ চপ্পল বা হাওয়াই চটি। এর পাশাপাশি আগে অর্থাৎ নবম-দশম পরীক্ষার সময় যেমন নির্দেশিকা ছিল-স্বচ্ছ পেন ও কাচের বোতল নিয়ে আসার, ফের একবার তেমনই নির্দেশিকা জারি রয়েছে।