AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুমন মহাপাত্র

সুমন মহাপাত্র

Sub Editor - TV9 Bangla

suman.mahapatra@tv9.com

সাংবাদিকতায় হাতেখড়ি ২০ বছর বয়সে। ৩ বছর ধরে ডিজিটাল ও ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে যুক্ত। জাতীয় স্তরে সেরা নবীন সাংবাদিকের পুরস্কার পেয়েছেন ইতিমধ্যেই। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা করেন। ঝোঁক রয়েছে বিদেশের খবরাখবর নিয়েও। অবসর সময় কাটে আড্ডা মেরে আর বই পড়ে।

Read More
Follow On:
Attacked On school student: বই নিয়ে কাড়াকাড়ি, বালিগঞ্জের প্রথম সারির ইংরাজি মাধ্যম স্কুলে ক্লাস টিচারের সামনেই নবম শ্রেণির ছাত্রের গলায় ‘কোপ’ সহপাঠীর

Attacked On school student: বই নিয়ে কাড়াকাড়ি, বালিগঞ্জের প্রথম সারির ইংরাজি মাধ্যম স্কুলে ক্লাস টিচারের সামনেই নবম শ্রেণির ছাত্রের গলায় ‘কোপ’ সহপাঠীর

Kolkata School Student Razor Attack: বেলা সাড়ে বারোটায় ক্লাস চলছিল। ক্লাস নাইনের ওই সেকশনে ক্লাস নিচ্ছিলেন ক্লাসটিচারই। অভিযোগ, কার্যত তাঁর সামনেই এক পড়ুয়া ছুরি জাতীয় ধারাল কিছু অস্ত্র চালিয়ে দেয়। গল গল করে রক্ত বেরোতে শুরু করে ওই ছাত্রের গলা থেকে। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করিয়ে আহত ছাত্রকে নিয়ে যাওয়া হয় রুবি জেনারেল হাসপাতালে।

Mid Day Meal: ‘তহবিলের ঘাটতি নেই’, মিড ডে মিল নিয়ে বড় নির্দেশিকা শিক্ষা দফতরের

Mid Day Meal: ‘তহবিলের ঘাটতি নেই’, মিড ডে মিল নিয়ে বড় নির্দেশিকা শিক্ষা দফতরের

Education Department: সম্প্রতি গড়িয়ার বোড়াল সমিতি বিদ্যাপীঠে দেখা যায়, টানা তিনদিন ধরে বন্ধ রয়েছে মিড-ডে মিলের রান্না। প্রধান শিক্ষক অভিযোগ করেন, তিন মাস ধরে স্কুলে আসছে না ফান্ড। ধার করেই মিড-ডে মিলের রান্না চালাতে হচ্ছিল। কিন্তু, ধার এতটাই বেড়ে গিয়েছে যে শেষ পর্যন্ত মিড-ডে মিল বন্ধই করে দিতে হয়।

SSC: একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, পুরনো প্যানেল বাতিল, ফের নতুন তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের

SSC: একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, পুরনো প্যানেল বাতিল, ফের নতুন তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের

WBSSC Teacher Recruitment: একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের। আগে প্রকাশিত সব তালিকা বাতিল করে দিল এসএসসি। প্রিলিমিনারি ইন্টারভিউ তালিকা বাতিলের পাশাপাশি চূড়ান্ত প্যানেল ও ওয়েটিং লিস্টও বাতিল করা হয়েছে। একইসঙ্গে নতুন সংরক্ষণ বিধি মেনে সংশোধিত তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।

Exclusive: হঠাৎ অন্তরালে চলে গেলেন কেন দেবাংশু ভট্টাচার্য? শেষমেশ মুখ খুললেন

Exclusive: হঠাৎ অন্তরালে চলে গেলেন কেন দেবাংশু ভট্টাচার্য? শেষমেশ মুখ খুললেন

Debangshu Bhattacharya On Political Break: একুশের নির্বাচনের প্রচারে তাঁর 'খেলা হবে' স্লোগান ও গান ঝড় তুলেছিল। তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ক্রমশ জনপ্রিয়তা বাড়তে থাকে দেবাংশু ভট্টাচার্যর। সোশ্যাল মিডিয়াতেও তৃণমূলের সমর্থনে প্রচারে ঝড় তোলেন। আর একুশের নির্বাচনে তৃণমূলের জয়ের পরই তৎকালীন শাসকদলে তাঁর গুরুত্ব বাড়ে। ছাব্বিশে তৃণমূলের ভরাডুবির পর কেন অন্তরালে চলে গেলেন? টিভি৯ বাংলাকে কী বললেন দেবাংশু?

SRFTI Chaos: ‘যদি পাকিস্তানের স্লোগান দেয়, তাহলে ওরা অ্যান্টি-ন্যাশানাল’, রণক্ষেত্রে SRFTI-তে গ্রেফতারের আশ্বাস পুলিশের

SRFTI Chaos: ‘যদি পাকিস্তানের স্লোগান দেয়, তাহলে ওরা অ্যান্টি-ন্যাশানাল’, রণক্ষেত্রে SRFTI-তে গ্রেফতারের আশ্বাস পুলিশের

SRFTI: একটি হিন্দুত্ববাদী সংগঠন SRFTI-এর অডিটোরিয়ামে অনুষ্ঠানে আয়োজন করেছিল। অভিযোগ, সেই সময় পড়ুয়ারা এসে প্রশ্ন তোলে কেন প্রতিষ্ঠানের ভিতর এই অনুষ্ঠান করা হবে? এই নিয়ে দু’পক্ষের কথাকাটি শুরু হয়। এরপরই তা পৌঁছয় হাতাহাতিতে।

SRFTI: ছিঁড়ে যায় গেঞ্জি, টানাহিঁচড়াতে খুলে যায় অর্ধেক প্যান্টও! তপ্ত পরিস্থিতির মাঝে SRFTI-তে পুলিশের সামনেই ‘ছাত্র’কে নিগ্রহ

SRFTI: ছিঁড়ে যায় গেঞ্জি, টানাহিঁচড়াতে খুলে যায় অর্ধেক প্যান্টও! তপ্ত পরিস্থিতির মাঝে SRFTI-তে পুলিশের সামনেই ‘ছাত্র’কে নিগ্রহ

SRFTI Student Clash: ঘটনার সূত্রপাত রবিবার সকালে। ক্যাম্পাসে  ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত’-র অনুষ্ঠান চলছিল। কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ওই অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেই সময় এসআরএফটি-র কিছু পড়ুয়া সেখানে ঢুকে তাদের পতাকা ছিঁড়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়।

Mid-Day Meal: পাতে খিচুড়ি, আলুভাজা, পাঁপড় ভাজা, টিভি৯ বাংলার খবরে মুখে হাসি পড়ুয়াদের, গড়িয়ার স্কুলে চালু মিড-ডে মিল

Mid-Day Meal: পাতে খিচুড়ি, আলুভাজা, পাঁপড় ভাজা, টিভি৯ বাংলার খবরে মুখে হাসি পড়ুয়াদের, গড়িয়ার স্কুলে চালু মিড-ডে মিল

Garia School Mid-Day Meal: বোড়াল স্বামীজি বিদ্যাপীঠে টানা তিনদিন ধরে বন্ধ ছিল মিড-ডে মিল (Mid-Day Meal)। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ করেছিলেন,তিন মাস ধরে স্কুলে আসছে না ফান্ড। ধার করেই এতদিন ধরে মিড-ডে মিলের রান্না চলছিল। কিন্তু, ধার এতটাই বেড়ে যায় যে শেষপর্যন্ত মিড-ডে মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ।

Kunal Ghosh: ভবানী ভবনে পৌঁছতেই গেটেই আটকে দেওয়া হয় কুণালকে, বললেন, ‘নেমন্তন্ন খেতে আসিনি’, ফের গাড়ি ঘুরিয়ে আলিপুর থানায় বিধায়ক

Kunal Ghosh: ভবানী ভবনে পৌঁছতেই গেটেই আটকে দেওয়া হয় কুণালকে, বললেন, ‘নেমন্তন্ন খেতে আসিনি’, ফের গাড়ি ঘুরিয়ে আলিপুর থানায় বিধায়ক

Kunal Ghosh at Bhavani Bhavan: দুপুর তিনটে-সাড়ে তিনটের দিকে কাচ ভাঙা গাড়ি নিয়ে ভবানী ভবনে পৌঁছন কুণাল ঘোষ। সেইসময় পুলিশ আধিকারিক তাঁকে স্পষ্ট জানিয়ে দেন, গাড়ি নিয়ে ঢোকা যাবে না। পাল্টা কুণাল ঘোষ জানান, গাড়ি নিয়ে না ঢুকলে তাঁর পরিস্থিতিটা বোঝানো যাবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে তীব্র বচসা হয় তাঁর।

CPIM Book Stall: মার্কসের নামেই হচ্ছে স্টল, সিপিএমের স্টলে বিবেকানন্দ, শঙ্করাচার্য সহ কী কী থাকছে

CPIM Book Stall: মার্কসের নামেই হচ্ছে স্টল, সিপিএমের স্টলে বিবেকানন্দ, শঙ্করাচার্য সহ কী কী থাকছে

CPIM: সুজন চক্রবর্তীর কথায়, বিবেকানন্দ নিয়ে বই ছাপা হত আগেও, তবে এবার চাহিদা বেশি হলে বেশি সংখ্যায় ছাপা হবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, বিবেকানন্দের ছোট ভাই ভূপেন দত্ত একসময় গ্রামে গ্রামে ঘুরে সমাজতন্ত্রের নীতি প্রচার করতেন।

Mid-Day Meal: গড়িয়ার স্কুলে টানা তিনদিন বন্ধ মিড-ডে মিল, আসছে না ফান্ড, মুদির দোকানে ধার ২৫ হাজার! উঠল বড় অভিযোগ

Mid-Day Meal: গড়িয়ার স্কুলে টানা তিনদিন বন্ধ মিড-ডে মিল, আসছে না ফান্ড, মুদির দোকানে ধার ২৫ হাজার! উঠল বড় অভিযোগ

Garia school mid-day meal: মুদির দোকানে ধার রয়েছে ২৫ হাজার টাকা। ডিমের দোকানে দেনা প্রায় ৯ হাজার টাকা। আলুর দোকানে ১২ হাজার টাকা ধার নেওয়া হয়েছে। পাওনাদাররা বারবার টাকা চাওয়ায় বিব্রত হয়ে মিড-ডে মিল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ করেছেন প্রধান শিক্ষক।

Goonda Daman Bill: গুন্ডা দমন বিল বাংলায় ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি? জবাব দিলেন শুভেন্দু

Goonda Daman Bill: গুন্ডা দমন বিল বাংলায় ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি? জবাব দিলেন শুভেন্দু

Goonda Daman Bill Returned by President: এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "গুন্ডারা ভয় পেয়েছে, সেইজন্য পোস্ট করছে। বাকিটা আমরা বুঝে নেব। আমরা যা করি, আইন মেনে করি। এবং এখনও পর্যন্ত যা বলেছি, তাই হয়েছে। তাই হবেও। যারা গুন্ডা, তারা জেলে থাকবে।"

SSC: বদলি করিয়ে দেওয়ার নামে শিক্ষকদের ‘অশালীন প্রস্তাব’! কী জানাল স্কুল সার্ভিস কমিশন?

SSC: বদলি করিয়ে দেওয়ার নামে শিক্ষকদের ‘অশালীন প্রস্তাব’! কী জানাল স্কুল সার্ভিস কমিশন?

SSC on West Bengal teacher transfer: বিগত সরকারের আমলে এসএসসি-র বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। সেখানেই স্বচ্ছতার বার্তা দিতে নতুন উপদেষ্টা কমিটি গড়ে দেওয়া হয়। কিন্তু, এখনও অভিযোগ উঠছে শিক্ষকদের অশালীন প্রস্তাব দেওয়া হচ্ছে। বদলির নামে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগ পৌঁছয় স্কুল সার্ভিস কমিশনের কাছেও। এরপরই বিজ্ঞপ্তি জারি করে এসএসসি।