AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme court on SSC Scam: অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের দিয়ে কাজ চালানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme court on SSC Scam: সেই মামলার অযোগ্য চিহ্নিত নয়,তাদের কাজ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে গ্রুপ সি (C)- গ্রুপ- ডি (Group D) কর্মীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়নি।

Supreme court on SSC Scam: অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের দিয়ে কাজ চালানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
চিহ্নিত যোগ্যরা কাজ চালিয়ে যাবেনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 17, 2025 | 1:04 PM
Share

জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট

নয়া দিল্লি: ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করছিল মধ্যশিক্ষা পর্ষদ। চিহ্নিত অযোগ্য বাদে বাকিরা যাতে আপাতত কাজ চালিয়ে যেতে পারেন সেই কারণে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল পর্ষদ। সেই মামলার অযোগ্য চিহ্নিত নয়,তাদের কাজ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে গ্রুপ সি (C)- গ্রুপ- ডি (Group D) কর্মীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়নি। আদালতের পর্যবেক্ষণ, গ্রুপ-সি-গ্রুপ ডি-তে প্রচুর অবৈধ নিয়োগ রয়েছে। সেই কারণে তাঁদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়নি।

গত ৩ এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত। একসঙ্গে এতজনের চাকরি না থাকলে, প্রভাব পড়বে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। স্কুল শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মী না থাকলে স্কুল চালানোই কার্যত মুশকিল হয়ে যাবে বলে দাবি করে পর্ষদ। এরপর এই সমস্যার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে ফের আবেদন করে মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলার শুনানি ছিল এদিন। রাজ্যের আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতির নির্দেশ নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ক্লাস নবম, দশম এবং একাদশ, দ্বাদশ পড়াতে পারবেন চিহ্নিত যোগ্য শিক্ষকরা।

আদালত কী কী নির্দেশ দিয়েছে?

  1. সুপ্রিম নির্দেশ: এক সপ্তাহের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে
  2.  ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে হবে
  3. প্রথমে নতুন রুল ফ্রেম তৈরি করতে হবে
  4. এরপর বিজ্ঞাপন দিতে হবে
  5. ৩১ মে-র মধ্যে নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে।
  6. বিজ্ঞাপনের কপি সহ হলফনামা দিয়ে ৩১ মে-র মধ্যে কোর্টকে জানাতে হবে
  7. ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু না হয়, তাহলে রাজ্য সরকার-পর্ষদ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। আর্থিক জরিমানা করা হতে পারে। কড়া নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর