AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukhendu sekhar Roy: অমিত শাহের ডাকা বৈঠকে সুখেন্দু, তবে কি…

Sukhendu sekhar Roy:এ দিকে, পালা বদলের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। রাজ্যসভা থেকে ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। এর মধ্যে রাজ্যসভার তিন আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৪ জুলাই ফাঁকা এই তিন আসনে উপনির্বাচন হবে।

Sukhendu sekhar Roy: অমিত শাহের ডাকা বৈঠকে সুখেন্দু, তবে কি...
সুখেন্দু শেখর রায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 06, 2026 | 11:50 PM
Share

দেবব্রত মণ্ডল ও জ্যোতির্ময় কর্মকার

কলকাতা: নতুন করে ফের একবার চর্চায় প্রাক্তন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে পৌঁছে গিয়েছেন সুখেন্দু। আলিপুরের সৌজন্য় সভাগৃহে পৌঁছে গিয়েছেন তিনি। এখন প্রশ্ন নেতা-মন্ত্রীদের ডাকা বৈঠকে কী করছিলেন এই সাংসদ? তবে কি এবার বিজেপির পথে পা বাড়াতে চলেছেন সুখেন্দু? যদিও সবটাই সৌজন্য সাক্ষাৎ বলেই প্রাথমিকভাবে দাবি করা হয়েছে।

এ দিকে, পালা বদলের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। রাজ্যসভা থেকে ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। এর মধ্যে রাজ্যসভার তিন আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৪ জুলাই ফাঁকা এই তিন আসনে উপনির্বাচন হবে। সোমবার নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই আবহের মধ্যে অমিত শাহের বৈঠকে সুখেন্দুর যাওয়া দুয়ে-দুয়ে চার করতে চাইছেন রাজনৈতিক কারবারিদের একাংশ।

তবে, এখানেই শেষ নয়। আজ আবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল। ১২৫ তম জন্মদিন বড় করে পালন করা হয় কলকাতা সহ গোটা রাজ্যে। এদিন, সুখেন্দু একটি চিঠি প্রকাশ করেছেন। নিজের বাবাকে লেখা শ্যামাপ্রসাদের চিঠি প্রকাশ করেছেন সুখেন্দুশেখর রায়। ১৯৪৩ সালে ক্ষরা কবলিত এলাকায় রিলিফ ক্যাম্পে ভিজিট নিয়ে শিবেন্দু শেখর রায়কে লেখা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুখেন্দু শেখর। যদিও, এই সব নিয়ে বারেবারেই সুখেন্দু বলেছেন, তিনি ঠিক করেননি আগামীতে তাঁর রাজনৈতিক পথ কী হবে।

Follow Us
স্কুলেই অতিথি হয়ে ফিরে এসে জাতীয় পতাকা উত্তোলন—আবেগে ভেসে গেলেন তাঁরা
স্কুলেই অতিথি হয়ে ফিরে এসে জাতীয় পতাকা উত্তোলন—আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?