AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অমিত শাহ

অমিত শাহ

বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের গুরু দায়িত্ব রয়েছে অমিত শাহের কাঁধে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে গান্ধীনগর কেন্দ্র থেকে জয়ী হন। তার আগে ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত গুজরাট থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন। দীর্ঘ ৬ বছর বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছেন অমিত শাহ। ২০১৪ সালের ৯ জানুয়ারি থেকে ২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত তিনি সভাপতি ছিলেন। অমিত শাহর জন্ম ১৯৬৪ সালের ২২ অক্টোবর। কলেজে পড়াকালীন আরএসএএসের শাখা সংগঠন এবিভিপি করতেন। ১৯৮৭ সালে বিজেপিতে যোগ দেন। বিজেপির যুব মোর্চার একাধিক পদে ছিলেন তিনি। ১৯৯১ সালে লোকসভা নির্বাচনে লালকৃষ্ণ আদবাণীর নির্বাচনী প্রচারের দায়িত্বে ছিলেন। ১৯৯৫ সালে প্রথমবার গুজরাটে সরকার গড়েছিল বিজেপি। দলকে ক্ষমতায় আনার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শাহ। ১৯৯৭ সালে গুজরাটের সরখেজ থেকে উপনির্বাচনে জিতে প্রথমবার বিধায়ক হন। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মন্ত্রিসভার একাধিক দায়িত্ব সামলেছেন অমিত শাহ।

Read More
Follow On:

Amit Shah: সীমান্ত সুরক্ষায় বিশেষ নজর, ফের ৩ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে আসছেন অমিত শাহ

Amit Shah North Bengal Visit: এই সফরে সীমান্ত সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সীমান্ত এলাকার নিরাপত্তা সুসংহত করা এবং অবৈধ নগদ টাকা লেনদেন ও চোরাচালান রুখতে সীমান্তবর্তী জেলাগুলির জেলাশাসক ও পুলিশ প্রধানদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Amit Shah: ‘ISI মদতপুষ্ট শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক ধ্বংস হয়েছে’, নিরাপত্তা সংস্থাগুলির প্রশংসা শাহর

Shahzad Bhatti Network Destroyed: সরকারের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক (SBN) পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন। ভারতে গ্রেনেড, IED এবং পেট্রল বোমা হামলা, পাশাপাশি টার্গেট কিলিংয়ের সঙ্গে এই সংগঠনের যোগ রয়েছে বলে অভিযোগ। পুলিশ, প্রতিরক্ষা এবং ধর্মীয় স্থানগুলির রেইকি করার জন্য স্থানীয়দের টাকাও দেওয়া হত বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

Amit Shah: ‘আপনি যে পাপ করেছেন…’, বন্দে মাতরম বিতর্কে সনিয়াকে নিশানা শাহর

Amit Shah on Sonia Gandhi Vande Mataram Row: অমিত শাহ বলেন, “বন্দে মাতরম চলাকালীন কংগ্রেস নেত্রী সনিয়াজি কংগ্রেস সভাপতিকে তা থামিয়ে দিতে বলেছিলেন। টেলিভিশনে আমরা সবাই এই ঘটনা দেখেছি।” তিনি আরও বলেন, “কেউ কীভাবে বন্দে মাতরমের গান অসম্পূর্ণ রেখে দেওয়ার কথা ভাবতে পারেন? কংগ্রেসের সদস্যদের লজ্জিত হওয়া উচিত।”

Amit Shah: ‘২৪ ঘণ্টা ধরে সংসদে সব প্রশ্নের উত্তর দিতে রাজি’, বিরোধীদের বললেন শাহ

Amit Shah on discusssion: নিট প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনে অংশ নেওয়া যুবকদের উপর হামলার অভিযোগ, রাম মন্দিরে দানের টাকা চুরির অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিবৃতি চেয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা। উত্তপ্ত হয়েছে সংসদ। এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, "বিরোধীরা আলোচনার দাবি জানিয়ে একটা চিঠি জমা দিক, তারপরই সরকার বিষয়টা বিবেচনা করবে।"

Amit Shah-NCPI MPs: জল্পনার মাঝেই হঠাৎ শাহের দুয়ারে হাজির আবু তাহের-খলিলুর-ইউসুফ!

NCPI-BJP Meeting: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এনডিএ-র বৈঠকে অনুপস্থিত ছিলেন এনসিপিআই-র তিন মুসলিম সাংসদ। তারা সাফ জানিয়েছিলেন, এনসিপিআই-তে থাকলেও, এনডিএ-র শরিক হবেন না। সেই আবহের মাঝেই আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ।

NCPI MPs: মোদীর দ্বারে শতাব্দী, শাহর সঙ্গে বৈঠক জুনের, কী কথা হল?

Satabdi Roy, June Maliah Meet PM Modi and Amit Shah: এনসিপিআই-তে যোগ দেওয়ার পর কয়েকদিন আগে এনডিএ-র বৈঠকে ডাক পেয়েছিলেন শতাব্দী, জুনরা। তবে সংসদে এখনও তাঁদের নামের পাশে তৃণমূল সাংসদই লেখা থাকছে। এনসিপিআই সাংসদ হিসেবে এখনও স্বীকৃতি দেননি লোকসভা স্পিকার ওম বিড়লা। এই পরিস্থিতিতে শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বীরভূমের সাংসদ শতাব্দী। অমিত শাহর সঙ্গে দেখা করেন জুন মালিয়া।

Parliament-Opposition Parties: ‘ছররা গুলি চালানোর অনুমতি কে দিয়েছিল?’, প্রশ্ন রাহুলের, ‘ককরোচ’রা বাড়ি ফিরলেও কেন্দ্রকে ছাড়ছে না বিরোধীরা

Parliament Update: এই দাবিতেই আজ লোকসভায় আলোচনার দাবি জানাবে কংগ্রেস-সহ বিরোধীরা। ইতিমধ্যেই একাধিক মুলতবি প্রস্তাব জমা পড়েছে সংসদের দুই কক্ষে। সকাল ১০টায় ইন্ডিয়া ব্লকের সংসদীয় দলের নেতাদের বৈঠকে ফ্লোর কো-অর্ডিনেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Amit Shah: ‘শুভেন্দুজির গতি দেখেছি, বাংলার ঘুরে দাঁড়াতে সময় লাগবে না’, বলে দিলেন শাহ

Amit Shah on Suvendu Adhikari: পূর্বতন সিপিএম ও তৃণমূল সরকারকে নিশানা করে অমিত শাহ বলেন, "দীর্ঘদিন ধরে বিদেশি বিচারধারায় প্রভাবিত কমিউনিস্ট সরকারের অধীনে ছিল বাংলা। তাদের থেকে মুক্ত হওয়ার পর বিচারধারাহীন, দুর্নীতিগ্রস্ত এবং ক্রিমিনাল তৃণমূল সরকারের জালে ফাঁসে। তার ফলে সোনার বাংলার স্বপ্ন নষ্ট হয়ে যায়।"

Howrah: খরা কাটাচ্ছে বাংলা, প্রায় ৭০০ কোটির বিনিয়োগ, প্রতিদিন ১০ লক্ষ কেজির উৎপাদন, প্রয়োজন প্রচুর লোকবলের! হাওড়ায় বিপুল কর্মসংস্থান

Amul Bangla Dairy Project Howrah: এই প্রকল্পে আমুলের মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা। উদ্বোধনের পর এটি বিশ্বের সর্ববৃহৎ দই ও ডেয়ারি পণ্য উৎপাদন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই উৎপাদন কেন্দ্রে প্রতিদিন গড়ে ৩০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে।

Amit Shah: ‘আমি আমার মনের একটা কথা চিঠিতে শুভেন্দুকে লিখেছিলাম’, এতদিনে তা কলকাতায় এসে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

India's first Museum of Words Kolkata: ভাষা ও চিন্তাভাবনার গভীর সম্পর্কের কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, "সাধারণত মানুষ ভাবে মানুষই ভাষার জন্ম দিয়েছে, কিন্তু আসলে ভাষাই মানুষকে তৈরি করে। মানুষের মধ্যে ভাবনা তৈরি হলেই সে প্রকৃত মানুষ হয়ে ওঠে, আর ভাষার মূলেই রয়েছে শব্দ।"