AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?

দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?

Ashique Insan

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Aug 23, 2026 | 5:25 PM

Share

হুগলি জেলা পরিষদ সদস্যর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। বাড়ি, গাড়ি ভাঙচুর। শ্রীরামপুর বিবিরবেড় এলাকায় বাড়ি জেলা পরিষদ সদস্য প্রিয়াঙ্কা দে'র। বেশ কিছু দুষ্কৃতী রবিবার দুপুরবেলায় তাঁর বাড়িতে হঠাৎ চড়াও হয়। ভাঙচুর শুরু করে। কয়েকটি চার চাকা গাড়ি, বাইক থান ইট দিয়ে ভাঙে। বাড়ির কাচ ভাঙে। সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। রীতিমত তাণ্ডব চালিয়ে চলে যায়। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে। দু'দিন আগে প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক মহিলা সদস্য গ্রেফতার হন। প্রিয়াঙ্কা তৃণমূল সদস্য। তাঁর অভিযোগের ভিত্তিতেই তাঁর দলেরই পঞ্চায়েত সদস্য গ্রেফতার হয়েছিলেন। তারপরই তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়। এই তাণ্ডব চালানোর ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

হুগলি জেলা পরিষদ সদস্যর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। বাড়ি, গাড়ি ভাঙচুর। শ্রীরামপুর বিবিরবেড় এলাকায় বাড়ি জেলা পরিষদ সদস্য প্রিয়াঙ্কা দে’র। বেশ কিছু দুষ্কৃতী রবিবার দুপুরবেলায় তাঁর বাড়িতে হঠাৎ চড়াও হয়। ভাঙচুর শুরু করে। কয়েকটি চার চাকা গাড়ি, বাইক থান ইট দিয়ে ভাঙে। বাড়ির কাচ ভাঙে। সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। রীতিমত তাণ্ডব চালিয়ে চলে যায়। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে।

দু’দিন আগে প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক মহিলা সদস্য গ্রেফতার হন। প্রিয়াঙ্কা তৃণমূল সদস্য। তাঁর অভিযোগের ভিত্তিতেই তাঁর দলেরই পঞ্চায়েত সদস্য গ্রেফতার হয়েছিলেন। তারপরই তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়। এই তাণ্ডব চালানোর ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Follow Us