মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
বাংলায় ক্ষমতায় আসার পর ১০০ দিন কেটেছে শুভেন্দু-সরকারের। নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে বিনিয়োগ টানতে পদক্ষেপ করেছে। এই অবস্থায় কলকাতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বললেন, “শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ।” গার্ডেনরিচে শিপ বিল্ডার্সের ৫টি ইউনিটের শিলান্যাস উপলক্ষে রবিবার কলকাতায় আসেন প্রতিরক্ষামন্ত্রী। ভূমি পুজো ও শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছিলেন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুর প্রশংসা করেন রাজনাথ। তিনি বলেন, “সব ক্ষেত্রেই বাংলা নতুন করে জেগে উঠছে। বাংলার হাওয়ায় এখন নতুন গন্ধ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। বিকাশে লক্ষ্যে এগিয়ে চলেছে।”
বাংলায় ক্ষমতায় আসার পর ১০০ দিন কেটেছে শুভেন্দু-সরকারের। নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে বিনিয়োগ টানতে পদক্ষেপ করেছে। এই অবস্থায় কলকাতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বললেন, “শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ।”
গার্ডেনরিচে শিপ বিল্ডার্সের ৫টি ইউনিটের শিলান্যাস উপলক্ষে রবিবার কলকাতায় আসেন প্রতিরক্ষামন্ত্রী। ভূমি পুজো ও শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছিলেন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুর প্রশংসা করেন রাজনাথ। তিনি বলেন, “সব ক্ষেত্রেই বাংলা নতুন করে জেগে উঠছে। বাংলার হাওয়ায় এখন নতুন গন্ধ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। বিকাশে লক্ষ্যে এগিয়ে চলেছে।”
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
