AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hormuz: ২-৩ ঘণ্টার মধ্যে এল ভাল খবর, ‘বন্ধু’ ভারতের জন্য বড় উপকার করল ইরান

Iran: রাষ্ট্রদূত বলেন, "আমরা মনে করি ভারত ইরানের বন্ধু। আমাদের একই রকম বিষয়ে উৎসাহ রয়েছে। আমাদের বিশ্বাসও অনেকটা একই রকম।" কঠিন সময় ভারত কীভাবে ইরানকে সাহায্য করেছে, সে কথাও স্মরণ করেছেন তিনি। যুদ্ধ পরিস্থিতিতেও ভারত অনেক ক্ষেত্রে ইরানের অনেক উপকার করেছে বলে উল্লেখ করেন তিনি।

Hormuz: ২-৩ ঘণ্টার মধ্যে এল ভাল খবর, 'বন্ধু' ভারতের জন্য বড় উপকার করল ইরান
Image Credit: PTI
| Updated on: Mar 14, 2026 | 8:56 AM
Share

নয়া দিল্লি: ইরান-ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতে তৈরি হচ্ছে সঙ্কট। গ্যাসের দাম বেড়েছে ইতিমধ্যেই। তেলের দামও এভাবেই বেড়ে যাবে কি না, তা নিয়ে বাড়ছে আশঙ্ক। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহনে সমস্যা হওয়ার কারণেই কমছে জোগান। পেট্রোলিয়াম পণ্য কীভাবে আমদানি হবে, তা ভেবেই মাথায় হাত পড়েছে। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ইরান।

গত প্রায় ১৫ দিন ধরে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত রয়েছে। এরই মধ্যে শুক্রবার হরমুজ প্রণালী দিয়ে দুটি পেট্রোলিয়াম পণ্য বোঝাই ট্যাংকার যাওয়ার অনুমতি দিল ইরান। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আশার কথা শুনিয়েছিলেন আগেই। তারপরই ট্যাংকার দুটি ছেড়ে দেওয়া হল।

যুদ্ধ পরিস্থিতির মাঝে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের রাষ্ট্রদূত বলেছিলেন, ২-৩ ঘণ্টার মধ্যেই ইতিবাচক খবর আসবে। হরমুজ প্রণালী ভারত নিরাপদে পার করতে পারবে কি না, এই প্রশ্নের উত্তরে এ কথা বলেছিলেন রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি। বলেছিলেন, “নিশ্চয় পারবে। ভবিষ্যতে দেখতে পাবেন। আমার মনে হয় ২-৩ ঘণ্টার মধ্যেই বুঝতে পারবেন।” তিনি উল্লেখ করেন, ভারত ও ইরানের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়া দিল্লি ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন তিনি।

সাংবাদিক বৈঠকে রাষ্ট্রদূত আরও বলেন, “আমরা মনে করি ভারত ইরানের বন্ধু। আমাদের একই রকম বিষয়ে উৎসাহ রয়েছে। আমাদের বিশ্বাসও অনেকটা একই রকম।” কঠিন সময় ভারত কীভাবে ইরানকে সাহায্য করেছে, সে কথাও স্মরণ করেছেন তিনি। যুদ্ধ পরিস্থিতিতেও ভারত অনেক ক্ষেত্রে ইরানের অনেক উপকার করেছে বলে উল্লেখ করেন তিনি।

Follow Us