প্রয়াত অজয় দেবগণের প্রথম ছবি ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট ছবি 'ফুল অউর কাঁটে'-র মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে কুকু কোহলির। এই ছবির মাধ্যমেই বলিউডে প্রথম সিনেমার পর্দায় আসেন অজয় দেবগন। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণা ইরানিও।

বলিউডে ফের শোকের ছায়া। মঙ্গলবার বিকেলে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক কুকু কোহলি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। গত দু’দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, চিকিৎসা চলাকালীন তাঁর শরীরে একটি স্টেন্ট বসানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিকেল প্রায় পাঁচটা নাগাদ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢলে পড়েন তিনি। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দেন এই খ্যাতনামা পরিচালক।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল সাড়ে ৯টায় তাঁর বাসভবন ‘গ্রিন অ্যাক্রেস’-এ শেষ শ্রদ্ধাজ্ঞাপনের ব্যবস্থা করা হবে। এরপর বেলা ১১টায় ওশিওয়ারা শ্মশানে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। কুকু কোহলির আরেকটি পরিচয়, তিনি অভিনেত্রী অরুণা ইরানির স্বামী। প্রথম স্ত্রী রীতা কোহলির পক্ষের তাঁর দুই কন্যা রয়েছেন।
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট ছবি ‘ফুল অউর কাঁটে’-র মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে কুকু কোহলির। এই ছবির মাধ্যমেই বলিউডে প্রথম সিনেমার পর্দায় আসেন অজয় দেবগন। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণা ইরানিও। এরপর একই বছরে তিনি ‘কোহরাম’ পরিচালনা করেন। ১৯৯৪ সালে ‘সুহাগ’ ছবিতে ফের অজয় দেবগনের সঙ্গে জুটি বাঁধেন তিনি, যে ছবিতে অক্ষয় কুমার, করিশমা কাপুর এবং নাগমাও অভিনয় করেছিলেন।
দীর্ঘ কেরিয়ারে তিনি ‘হকিকত’ (১৯৯৫), ‘আনাড়ি নম্বর ১’, ‘জুলমি’ এবং ‘ইয়ে দিল আশিকানা’-র মতো একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ওহ তেরা নাম থা’ ছিল তাঁর পরিচালিত শেষ ছবি। তবে বলিপাড়ায় তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন অজয় দেবগনকে ইন্ডাস্ট্রিতে ব্রেক দেওয়া এবং ‘ফুল অউর কাঁটে’-র মতো কালজয়ী অ্যাকশন-রোমান্টিক ছবি উপহার দেওয়ার জন্য।
