AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KMC Election: তৈরি হল কমিটি, পুজো মিটলেই হবে ভোট!

নির্বাচনকে সামনে রেখে কী কী কর্মসূচি নেওয়া হবে, সেই বিষয়েই কাজ করবে ওই কমিটি। ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজও এগোবে বলে জানা যাচ্ছে। পুর পরিষেবা পেতে মানুষের সমস্যা কেন হচ্ছে, সেই বিষয় নিয়ে সাধারণ মানুষের কাছে যাবেন ওই কমিটির সদস্যরা।

KMC Election: তৈরি হল কমিটি, পুজো মিটলেই হবে ভোট!
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 25, 2026 | 11:17 PM
Share

কলকাতা: আগামী ডিসেম্বরের মধ্যেই যে কলকাতায় পুরভোট হবে, সে কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার তৈরি হয়ে গেল কমিটি। দুর্গা পুজো মিটলেই কলকাতা পুরনিগমে ভোট হতে পারে বলে সূত্রের খবর। আগামী নভেম্বরেই কলকাতায় পুরসভার ভোট হওয়ার সম্ভাবনা।

সূত্রের খবর, নির্বাচনী কমিটি গড়েছে বিজেপি। দফায় দফায় বৈঠকও হচ্ছে। কমিটির নেতৃত্বে রয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। কমিটিতে রয়েছেন রীতেশ তিওয়ারি, সজল ঘোষ, মিনাদেবী পুরোহিতের মতো নেতারা, যাঁরা দীর্ঘ সময় ধরে পুর পরিষেবার সঙ্গে যুক্ত। শঙ্কর শিকদার সহ নব নির্বাচিত বিধায়করাও জায়গা পেয়েছেন ওই কমিটিতে।

নির্বাচনকে সামনে রেখে কী কী কর্মসূচি নেওয়া হবে, সেই বিষয়েই কাজ করবে ওই কমিটি। ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজও এগোবে বলে জানা যাচ্ছে। পুর পরিষেবা পেতে মানুষের সমস্যা কেন হচ্ছে, সেই বিষয় নিয়ে সাধারণ মানুষের কাছে যাবেন ওই কমিটির সদস্যরা। পাশাপাশি স্মিতা পাণ্ডের নেতৃত্বে পুর পরিষেবার বার্তা দেওয়া হবে বলেও সূত্রের খবর।

বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন, “নির্বাচন হলে কমিটি তো তৈরি হবে। আরও কমিটি হবে, নীচের দিকেও কমিটি তৈরি হবে।” অন্যদিকে, কাউন্সিলর তথা বিধায়ক সজল ঘোষ বলেন, “অসংখ্য আসনে জিতব। নির্বাচন হবে অবাধ শান্তিপূর্ণ।”

Follow Us