হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
কীটনাশকের দামে কোনও কালোবাজারি ও বাড়তি দাম নেওয়া যাবে না। বিভিন্ন অভিযোগ পেয়ে জানিয়ে দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। বর্ষার মরশুমে রাসায়নিক সারের কালোবাজারি রুখতে বীরভূমের বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শনে যান রাজ্যের কৃষিমন্ত্রী। লাভপুর থেকে সিউড়ি পর্যন্ত একাধিক সারের দোকানে অভিযান চালিয়ে তিনি অতিরিক্ত দামে ইউরিয়া বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগ পান। ক্ষুব্ধ মন্ত্রী কৃষি দফতরকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দোকান মালিকদের শোকজ করা হয়েছে। এবং নথিপত্র নিয়ে দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us
Latest Videos
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা