AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dudh Kumar Mondal

Dudh Kumar Mondal

দুধকুমার মণ্ডল Dudh Kumar Mondal – বীরভূমের প্রবীণ বিজেপি নেতা হলেন দুধকুমার মণ্ডল। আটের দশক থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) ও বিজেপির সঙ্গে যুক্ত তিনি। দীর্ঘদিন বীরভূমে বিজেপির জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাঢ়বঙ্গের এই জেলায় বিজেপির সংগঠনকে মজবুত করেছেন তিনি। ২০১১ সালে বিধানসভা নির্বাচনে ময়ূরেশ্বর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জিততে পারেননি। এরপর ২০১৬ সালে বিধানসভা নির্বাচনেও রামপুরহাট থেকে লড়ে পরাজিত হন।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ময়ূরেশ্বর থেকে জয়ী হন দুধকুমার কুমার মণ্ডল। ছাব্বিশের নির্বাচনে জিতে বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। আর সেই সরকারের কৃষিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুধকুমার মণ্ডল।

Read More

হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?

কীটনাশকের দামে কোনও কালোবাজারি ও বাড়তি দাম নেওয়া যাবে না। বিভিন্ন অভিযোগ পেয়ে জানিয়ে দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। বর্ষার মরশুমে রাসায়নিক সারের কালোবাজারি রুখতে বীরভূমের বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শনে যান রাজ্যের কৃষিমন্ত্রী। লাভপুর থেকে সিউড়ি পর্যন্ত একাধিক সারের দোকানে অভিযান চালিয়ে তিনি অতিরিক্ত দামে ইউরিয়া বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগ পান। ক্ষুব্ধ মন্ত্রী কৃষি দফতরকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দোকান মালিকদের শোকজ করা হয়েছে। এবং নথিপত্র নিয়ে দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।