AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ex CM Mamata Banerjee: ‘একটা কমিউনিটি যখন জোট বাঁধে না..’, মমতার ‘১ সেকেন্ড’ মন্তব্যে এবার পুলিশে অভিযোগ দায়ের

Complaint against Mamata Banerjee: সূত্রের খবর, মমতার বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় এই অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্তও শুরু করে ফেলেছে বলে জানা যাচ্ছে। এখন দেখার এই কেসে পুলিশ মমতাকে ডেকে পাঠায় কিনা।

Ex CM Mamata Banerjee: ‘একটা কমিউনিটি যখন জোট বাঁধে না..’, মমতার ‘১ সেকেন্ড’ মন্তব্যে এবার পুলিশে অভিযোগ দায়ের
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Jun 12, 2026 | 2:23 PM
Share

কলকাতা: গত ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে নাম না করে বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছিল  প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ওই ঘটনাতেই তাঁর নামে দায়ের হয়েছিল এফআইআর। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। এবার মমতার বিরুদ্ধে আরও চাপ বাড়ছে। এবার আরও এক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মমতার নামে থানায় অভিযোগ দায়ের করলে এক ব্যবসায়ী। 

এই বছরের শুরুর দিকেই ভোটের আবহে ধর্মতলার মঞ্চ থেকেই ওই বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছিল মমতাকে। মঞ্চ থেকেই বলেছিলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।” মুহূর্তেই তাঁর এই মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিতর্কের ঝড় উঠেছিল রাজনীতির আঙিনায়। তৎকালীন মুখ্যমন্ত্রীর আসনে বসে থাকার পরেও একজন কীভাবে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করতে পারেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল নাগরিক মহলে। 

অবশেষে দায়ের অভিযোগ। সূত্রের খবর, মমতার বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় এই অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্তও শুরু করে ফেলেছে বলে জানা যাচ্ছে। এখন দেখার এই কেসে পুলিশ মমতাকে ডেকে পাঠায় কিনা। অন্যদিকে ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে মমতার করা মন্তব্য নিয়েও চাপে রয়েছে তৃণমূল। 

Follow Us