AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘দাদাগিরি করলে শাহজাহান আর জাহাঙ্গিরের মতো জেলেই যেতে হবে’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari on Syndicate Raj and Extortion: রবিবার, তারাতলা রোডের বেসব্রিজ সংলগ্ন হেমন্ত বসু বাজার কল্যাণ সমিতির লক্ষ্মীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে তোলাবাজি ও সিন্ডিকেটরাজ বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। বিগত সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। ব্যবসায়ীদের তাঁর পরামর্শ, 'কেউ যদি চোখ রাঙায় তাহলে সোজা থানায় চলে যাবেন।'

Suvendu Adhikari: 'দাদাগিরি করলে শাহজাহান আর জাহাঙ্গিরের মতো জেলেই যেতে হবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 26, 2026 | 9:34 AM
Share

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রচারে এসে অমিত শাহ (Amit Shah) হুঙ্কার দিয়েছিলেন, ‘সিন্ডিকেটকে উল্টো করে ঝুলিয়ে দেব’। কথা দিয়েছিলেন বাংলায় সিন্ডিকেট রাজ খতম করবেন। শাহের কথা রেখে রাজ্যে ক্ষমতায় আসার পরই একের পর এক কড়া পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বারবার তোলাবাজি-সিন্ডিকেট বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। এবার লক্ষ্মীপুজোর অনুষ্ঠানে গিয়ে তোলাবাজি নিয়ে আরও একবার হুঙ্কার দিলেন শুভেন্দু। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাদাগিরি করলে জেলে যেতে হবে।

লক্ষ্মীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রবিবার, তারাতলা রোডের বেসব্রিজ সংলগ্ন হেমন্ত বসু বাজার কল্যাণ সমিতির লক্ষ্মীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে তোলাবাজি ও সিন্ডিকেটরাজ বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। বিগত সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। ব্যবসায়ীদের তাঁর পরামর্শ, ‘কেউ যদি চোখ রাঙায় তাহলে সোজা থানায় চলে যাবেন।’

তোলাবাজি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর 

মুখ্যমন্ত্রী বলেন, “সিন্ডিকেটরাজ, দাদাগিরি, কাটমানি, তোলাবাজি, পুলিশকে অপব্যবহার, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদার নামে জুলুম, জায়গা দখল করা…এই যে গত ১৫ বছরে যত নোংরা-আবর্জনা করে রেখেছে, এই আবর্জনা আমরা পরিষ্কার করব। আমার ক্ষুদ্র ব্যবসায়ী যাঁরা কোনও কারণে যদি অত্যাচারিত হন, চোখ দেখায় বা ধমক দেয়, আপনারা সরাসরি থানায় যাবেন।” আর এই প্রসঙ্গ তুলেই কলকাতা পোর্ট এলাকার ৮০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খানকে কড়া ভাষায় আক্রমণ করেন।

শুভেন্দু বলেন, “এখানে কোনও আনোয়ার চলবে না। পরিষ্কার বলে গেলাম। দাদাগিরি করবেন, তাহলে শাহজাহান আর জাহাঙ্গিরের মতো জেলেই যেতে হবে।” উল্লেখ্য, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই গ্রেফতার হন ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। শাহজাহানকে অবশ্য তার আগেই গ্রেফতার করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তোলবাজি করলেই তাঁদের ঠিকানা হবে জেল।

Follow Us