AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Muhammad Yunus’s House Set on Fire: জ্বালিয়ে দেওয়া হল ইউনূসের বাড়ি, পরপর পুড়ছে গ্রামীণ ব্যাঙ্ক! বাংলাদেশ জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি

Bangladesh: বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ দেশজুড়ে লকডাউনের ডাক দিয়েছে। তার আগেই দেশজুড়ে উত্তাল পরিস্থিতি। আজ, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে নোবেলজয়ী মহম্মদ ইউনূসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। চট্টগ্রামের পাঁচলাইশে অজ্ঞাতপরিচয় কয়েকজন ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

Muhammad Yunus's House Set on Fire: জ্বালিয়ে দেওয়া হল ইউনূসের বাড়ি, পরপর পুড়ছে গ্রামীণ ব্যাঙ্ক! বাংলাদেশ জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি
মহম্মদ ইউনূসের বাড়িতে আগুন লাগানো হল।Image Credit: Getty Image
| Updated on: Nov 19, 2026 | 1:24 PM
Share

ঢাকা: আগুন আর নিভছেই না বাংলাদেশে। ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্য়াবর্তনের আগেই উত্তপ্ত ওপার বাংলা। নিত্যদিন  সংঘর্ষ, অশান্তির খবর মিলছেই। এবার ছাড় পেলেন না মহম্মদ ইউনূসও। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস। তাঁর বাড়ি জ্বালিয়ে দেওয়া হল আজ। ঢাকার একাধিক জায়গায় পেট্রোল বোমা ছোড়া, অগ্নিসংযোগের খবরও এসেছে।

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ দেশজুড়ে লকডাউনের ডাক দিয়েছে। তার আগেই দেশজুড়ে উত্তাল পরিস্থিতি। আজ, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে নোবেলজয়ী মহম্মদ ইউনূসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। চট্টগ্রামের পাঁচলাইশে অজ্ঞাতপরিচয় কয়েকজন ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। একতলার ঘরে প্রথমে আগুন লাগানো হয়েছিল। ওখানে কেউ না থাকলেও, দ্বিতীয় ও তৃতীয় তলে ইউনূসের ভাইয়েরা থাকেন।

জানা গিয়েছে, উত্তর-পূর্ব সিলেট, রাজশাহী, বরিশাল, ফরিদপুরের একাধিক গ্রামীণ ব্যাঙ্কে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সংঘর্ষে চারজনের মৃত্যুর খবর মিলছে।

বাংলাদেশে পুলিশ গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করেছে। বাড়ি থেকে আটক করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী নাহিদ ইসলামকে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কড়া ভাষায় জানিয়েছেন যে এই অশান্তির পিছনে যাদের হাত রয়েছে, তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে। অডিয়ো ও ভিডিয়ো প্রমাণ দেখে অভিযুক্তদের ধরা হবে।

ইতিমধ্যেই ঢাকা জুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। শহরজুড়ে জায়গায় জায়গায় আইইডি বিস্ফোরণ হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। ভাঙচুর চলছে লাগাতার।

Follow Us