Narendra Modi: GTA V থেকে GTA VI— ১৩ বছরে কতটা বদলাল ভারত? ভাইরাল গ্রাফিক্সে খতিয়ান দিলেন মোদী
GTA VI Game: GTA V থেকে GTA VI আসতে সময় লেগেছে ১৩ বছর। এই ১৩ বছরে অনেক পরিবর্তন হয়েছে। যাঁরা সেই সময় স্কুলে পড়তেন, তাঁদের অধিকাংশই এখন কর্মজীবনে প্রবেশ করেছেন। আবার এই সময়ের মধ্যে দেশের অধিকাংশ পরিষেবাতে অনেক পরিবর্তন হয়েছে। উল্লেখ্য, আজ, ১৯ নভেম্বর গোটা দেশে GTA VI মুক্তি করেছে Rockstar Games।

কলকাতা: এই মুহূর্তে উত্তাল গেমিং দুনিয়া। কারণ, মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম ‘GTA VI’। গোটা বিশ্বে বহু বছর ধরে একাধিক ইউজার খেলেন GTA বা Grand Theft Auto। তবে এবার উন্মাদনার কারণ হল, ১৩ বছর পর মুক্তি পেয়েছে এই গেমের পরবর্তী ভার্সন। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল GTA V। তার ১৩ বছর পর, অর্থাৎ ২০২৬ সালে মুক্তি পেল GTA VI। এই ১৩ বছরে বহু পরিবর্তন দেখেছে গেমিং দুনিয়া। একই সঙ্গে অনেক পরিবর্তন ঘটেছে ভারতেও। এই পরিবর্তন নিয়েই সোশাল মিডিয়া এক্স-এ এই গেমের গ্রাফিক্স দিয়ে পোস্ট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৩ বছরে কী কী পরিবর্তন হয়েছে, সেই বদলের খতিয়ান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মোট ১০টি স্লাইড পোস্ট করেছেন মোদী। এই ১৩ বছরে দেশের অর্থনীতি, প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা ও মানুষের জীবনযাত্রার বদলের কথাই তুলে ধরা হয়েছে। একটি গ্রাফিক্সে বলা হয়েছে, আগে ভারতকে Fragile Economy বা দুর্বল অর্থনীতির একটি দেশ হিসেবে দেখা হত। এখন ভারত বিশ্বের দ্রুততম বর্ধিষ্ণু অর্থনীতিগুলির মধ্যে অন্যতম।
India is playing a whole new game! https://t.co/CMkMbK6vII
— Narendra Modi (@narendramodi) November 19, 2026
দেখানো হয়েছে ইন্টারনেট, রেল পরিষেবার বদলও –
আবার অন্য স্লাইডে দেখানো হয়েছে পরিষেবাগত বদল। গ্রাফিক্সে বলা হয়েছে, আগে 3G যুগে ১ জিবি ডেটার দাম ছিল ৩০৮ টাকা। বর্তমানে 5G যুগে সেই ইন্টারনেটের দাম কমে হয়েছে ৭.৫১ টাকা। রেল পরিষেবাতেও দেখানো হয়েছে বদল। আগে দেশের মাত্র ২০% রেললাইন বিদ্যুতের মাধ্যমে চলত কিন্তু বর্তমানে সেই হার বেড়ে হয়েছে ৯৯.৬%। এছাড়াও নতুন জাতীয় সড়ক, বিমানবন্দর ও আধুনিক ট্রেন পরিষেবা বাড়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে নানা স্লাইডে। এমনকি, এই ১৩ বছরে যে Digital Payment কত উন্নতি করেছে দেশে, তাও জানিয়েছেন মোদী।
পরিচ্ছন্নতা, দারিদ্রতা কমানো-
স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে দেশে শৌচাগারের ব্যবহার বেড়েছে বলে গ্রাফিক্সে দাবি করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, আগে দেশে শৌচাগার ব্যবহারের হার ছিল ৩৯%। বর্তমানে তা বেড়ে ১০০% হয়েছে। অন্যদিকে, দেশে আগে চরম দারিদ্রের হার ছিল ২৭%। এখন তা কমে হয়েছে ২.৬%। সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে দেশের। গ্রাফিক্স অনুযায়ী, আগে দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল ২.৮২ GW। এখন তা বেড়ে হয়েছে ১৭৫ GW।
GTA V থেকে GTA VI আসতে সময় লেগেছে ১৩ বছর। এই ১৩ বছরে অনেক পরিবর্তন হয়েছে। যাঁরা সেই সময় স্কুলে পড়তেন, তাঁদের অধিকাংশই এখন কর্মজীবনে প্রবেশ করেছেন। আবার এই সময়ের মধ্যে দেশের অধিকাংশ পরিষেবাতে অনেক পরিবর্তন হয়েছে। উল্লেখ্য, আজ, ১৯ নভেম্বর গোটা দেশে GTA VI মুক্তি করেছে Rockstar Games। এটি খেলা যাবে কম্পিউটার, PS5 ও XBOX Series XS এ। তবে যেভাবে বিশ্বজুড়ে সোশাল মিডিয়াতে এই গেম নিয়ে চর্চা হচ্ছে, তাতে প্রধানমন্ত্রীর এই ১৩ বছরের পরিবর্তন নিয়েও গ্রাফিক্সগুলি নজর কাড়ছে নেটিজেনদের।
