AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West bengal News Live Update: সুপ্রিম নির্দেশে দেশে ফিরেই FIR কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে টুলু

West bengal News Live Updates: তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। সুপ্রিম কোর্টের নির্দেশে বিদেশ থেকে ফিরেই তিনি আদালতের দ্বারস্থ। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন অজয়কুমার মুখোপাধ্যায়। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।

West bengal News Live Update: সুপ্রিম নির্দেশে দেশে ফিরেই FIR কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে টুলু
টুলু মণ্ডলImage Credit: TV9 Bangla
| Updated on: Nov 19, 2026 | 11:41 AM
Share

LIVE NEWS & UPDATES

  • 19 Nov 2026 11:41 AM (IST)

    FIR: ব্রাত্য-সহ ৪০ জনের বিরুদ্ধে FIR

    জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। দুর্গাপুজোর সময় মোটা টাকার বিনিময়ে পাস বিক্রির অভিযোগ উঠেছিল। এরপরই গ্রেফতার হন তিনি। তার আগে আবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এই আবহের মধ্যে এবার বিপাকে প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন সহ ৪০ জন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের এফআইআর (FIR) দায়ের বাগুইআটি থানায়। ধর্ষণ, যৌন হয়রানি, শ্লীলতাহানি, দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্রের মত একাধিক ধারায় এফআইআর (FIR) দায়ের হয়েছে প্রাক্তন দুই মন্ত্রী সহ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে।

    বিস্তারিত পড়ুন: এবার ব্রাত্য বসু! ইন্দ্রনীলের সঙ্গে পড়লেন বিপাকে

  • 19 Nov 2026 11:39 AM (IST)

    CM: স্বপ্নপূরণ শুভেন্দুর!

     দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে নতুন করে গতি পেতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়—মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ। রাজ্যের নতুন সরকারের উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য ১৭৬ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে এবং পূর্ত দফতরকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগে স্বস্তি ও খুশির হাওয়া ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

    বিস্তারিত পড়ুন: পূর্বতন সরকারের মন্ত্রী হয়ে স্বপ্ন দেখেছিলেন, আজ এতদিনে সে স্বপ্ন পূরণ হল মুখ্যমন্ত্রী শুভেন্দুর

  • 19 Nov 2026 11:30 AM (IST)

    HC On Tulu: কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ‘পাথর সম্রাট’

    • গ্রেফতারির আশঙ্কায় আরও এক মামলা দায়ের করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়েছে আশঙ্কায় আদালতে তিনি।
    • বৃহস্পতিবার টুলুর আইনজীবী কিশোর দত্ত হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। দ্রুত শুনানি চেয়ে তাঁর সওয়াল, সুপ্রিম কোর্টের নির্দেশে টুলু বিদেশ থেকে ফিরেছেন। তাঁর তিন সপ্তাহের রক্ষাকবচ রয়েছে।
    • ইতিমধ্যে জানা গিয়েছে, টুলুর বিরুদ্ধে একটি লুক আউট নোটিস রয়েছে। এমন কোনও নোটিস আছে কি না আদালতকে তা জানানো হোক।
    • মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।

কলকাতা: তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। সুপ্রিম কোর্টের নির্দেশে বিদেশ থেকে ফিরেই তিনি আদালতের দ্বারস্থ। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন অজয়কুমার মুখোপাধ্যায়। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।

Published On - Nov 19,2026 11:28 AM

Follow Us