AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bratya Basu and indranil Sen: এবার ব্রাত্য বসু! ইন্দ্রনীলের সঙ্গে পড়লেন বিপাকে

Baguiati Police Station: পুলিশ সূত্রে খবর, তিন জন নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হয়। এরপর তদন্ত করার জন্য বাগুইহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন জনৈক রাজিব সরকার। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হল বাগুইআটি থানায়।

Bratya Basu and indranil Sen: এবার ব্রাত্য বসু! ইন্দ্রনীলের সঙ্গে পড়লেন বিপাকে
ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 19, 2026 | 11:22 AM
Share

কলকাতা: জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। দুর্গাপুজোর সময় মোটা টাকার বিনিময়ে পাস বিক্রির অভিযোগ উঠেছিল। এরপরই গ্রেফতার হন তিনি। তার আগে আবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এই আবহের মধ্যে এবার বিপাকে প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন সহ ৪০ জন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের এফআইআর (FIR) দায়ের বাগুইআটি থানায়। ধর্ষণ, যৌন হয়রানি, শ্লীলতাহানি, দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্রের মত একাধিক ধারায় এফআইআর (FIR) দায়ের হয়েছে প্রাক্তন দুই মন্ত্রী সহ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, তিন জন নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হয়। এরপর তদন্ত করার জন্য বাগুইহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন জনৈক সমাজকর্মী রাজিব সরকার। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হল বাগুইআটি থানায়। হয়রানি কিংবা কুপ্রস্তাবের সম্মুখ সফরে দাঁড়াতে হয়েছিল অনেককেই বলে অভিযোগ।

Follow Us