AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: তৈরি থাকতে বার্তা গিয়েছে মুখ্যমন্ত্রীর মারফত! দিল্লি উড়ে গেলেন শুভেন্দু

Suvendu Adhikari: গতকালই কেন্দ্রীয় পূর্ণাঙ্গ মন্ত্রিসভা অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টারস এর বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মন্ত্রকভিত্তিক কাজের পারফর্মেন্সের রিপোর্ট কার্ড নিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ২৭-২৮ নভেম্বর হরিয়ানার সুরযকুন্ডে বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের ন্যাশনাল ওয়ার্কশপ হতে চলেছে। নীতিন নবীনের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সংগঠনের নেতৃত্বকে কাজ এবং আগামী লক্ষ্য সম্পর্কে অবহিত করতে কর্মসূচি।

Suvendu Adhikari: তৈরি থাকতে বার্তা গিয়েছে মুখ্যমন্ত্রীর মারফত! দিল্লি উড়ে গেলেন শুভেন্দু
বিমানে বসে রয়েছেন মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 19, 2026 | 2:11 PM
Share

নয়া দিল্লি: আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১০ দিনের মধ্যে সংসদে বিশেষ অধিবেশন বসতে পারে। আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের সংখ্যা নিয়ে তোড়জোড় চলছে। তৈরি থাকতে মুখ্যমন্ত্রীর মারফত বার্তা গিয়েছে বিজেপির কাছে। এমনটাই সূত্রের খবর।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুখ্যমন্ত্রী যে দিল্লি যাচ্ছেন, সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বঙ্গ বিজেপি, NCPI এর সমস্ত সাংসদদের কলকাতা কিংবা দিল্লিতে থাকতে বলা হয়েছে। অর্থাৎ দিল্লি কিংবা নিজেদের কেন্দ্রের বাইরে যেন সাংসদরা না যান। আর এই বার্তা স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁদের পাঠিয়েছেন বলে সূত্র মারফত খবর মিলেছে।

ফলে একদিকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদলের সম্ভাবনা, পশ্চিমবঙ্গের বিজেপি সংগঠনের পরিবর্তনের জল্পনা এবং অন্যদিকে স্পেশাল সেশনে সমর্থনের সংখ্যা নিয়ে তোড়জোড়ের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর তৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, গতকালই কেন্দ্রীয় পূর্ণাঙ্গ মন্ত্রিসভা অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টারস এর বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মন্ত্রকভিত্তিক কাজের পারফর্মেন্সের রিপোর্ট কার্ড নিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ২৭-২৮ নভেম্বর হরিয়ানার সুরযকুন্ডে বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের ন্যাশনাল ওয়ার্কশপ হতে চলেছে। নীতিন নবীনের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সংগঠনের নেতৃত্বকে কাজ এবং আগামী লক্ষ্য সম্পর্কে অবহিত করতে কর্মসূচি। ফলে আগামী সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হবে কিনা তা নিয়ে জল্পনা।

এদিকে আগামী সপ্তাহেই মহিলা আসন সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস বিল পাস করাতে পার্লামেন্টে স্পেশাল সেশন হওয়ার সম্ভাবনা। সে ক্ষেত্রে সংসদের দুই তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করার রণকৌশল চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়েছে বলে সূত্রের খবর।

Follow Us