AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

INDIA: দিল্লিতে জ্ঞানেশের বিরুদ্ধে 'জনতার ইমপিচমেন্ট' আনবে ইন্ডি জোট

INDIA: দিল্লিতে জ্ঞানেশের বিরুদ্ধে ‘জনতার ইমপিচমেন্ট’ আনবে ইন্ডি জোট

শুভশ্রী রায়চৌধুরী

|

Updated on: Oct 25, 2026 | 5:36 PM

Share

INDIA Bloc on Gyanesh Kumar: আগামী ৩০ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতীকী ‘জনতার ইমপিচমেন্ট প্রক্রিয়া’ আয়োজনের ঘোষণা করেছে বিরোধী জোট ইন্ডিয়া (INDIA)। ভোটার তালিকায় কারচুপি এবং নির্বাচনী তালিকার নিয়মে পরিবর্তনের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন আরও তীব্র হচ্ছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপের পথে ইন্ডি জোট। আগামী ৩০ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতীকী ‘জনতার ইমপিচমেন্ট প্রক্রিয়া’ আয়োজনের ঘোষণা করেছে বিরোধী জোট ইন্ডিয়া (INDIA)। ভোটার তালিকায় কারচুপি এবং নির্বাচনী তালিকার নিয়মে পরিবর্তনের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন আরও তীব্র হচ্ছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, বিরোধী সাংসদরা এবং ইন্ডিয়া জোটের শরিকি নেতারা এই কর্মসূচিতে অংশ নেবেন। নয়া দিল্লিতে একটি প্রতীকী সংসদ হবে।

Follow Us