DM Meetings with Chief Secretary: কমিশনের বৈঠক শেষ হতে না হতেই তড়িঘড়ি DM-দের নিয়ে ফের বৈঠকে মুখ্যসচিব নন্দিনী
Kolkata: আজ সকালে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। ভোটের সময় বাংলায় এত কেন হিংসা হয় সেই নিয়েই প্রশ্ন করেছিলেন তিনি। জ্ঞানেশ কুমার বলেছিলেন, "অন্য রাজ্যে এত হিংসা দেখা যায় না। বাংলাতেই কেন ভোটের সময় এত অশান্তি? সব রাজনৈতিক দলগুলি আমাদের কাছে অভিযোগ করেছে। এবার এই সব চলবে না।"

কলকাতা: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। ওই বৈঠকে জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন পুলিশ কমিশনারেটের কর্তারা ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন। সূত্রের খবর, নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য প্রশাসনের বৈঠকে যে নির্দেশ ও পর্যবেক্ষণ উঠে এসেছে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।
প্রশাসনিক সূত্রের খবর, কমিশনের বৈঠকের পর মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার প্রথা থাকায় এই বৈঠক ডাকা হয়। জেলার নির্বাচনী প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। কমিশনের তরফে বেআইনি অস্ত্র, মদ ও বেআইনি অর্থ লেনদেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।প্রশাসনিক আধিকারিকদের দ্রুত এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সতর্ক করেছে কমিশন। সেই নির্দেশ কী এবং সেই অনুযায়ী প্রশাসন কী পদক্ষেপ নেবে, তা জানতে চান মুখ্যসচিব। নির্বাচনকে সামনে রেখে রাজ্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা এবং কমিশনের নির্দেশ কার্যকর করাই ছিল বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল।
আজ সকালে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। ভোটের সময় বাংলায় এত কেন হিংসা হয় সেই নিয়েই প্রশ্ন করেছিলেন তিনি। জ্ঞানেশ কুমার বলেছিলেন, “অন্য রাজ্যে এত হিংসা দেখা যায় না। বাংলাতেই কেন ভোটের সময় এত অশান্তি? সব রাজনৈতিক দলগুলি আমাদের কাছে অভিযোগ করেছে। এবার এই সব চলবে না।” এরপর সন্ধেবেলা ফের একবার বৈঠক থেকে বার্তা দেয় কমিশন। কোনও রকম বোমা-পিস্তলের খবর যেন না থাকে, বারেবারে জেলাশাসকদের সতর্ক করা হয়। কোন জেলায় কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাও জানতে চাওয়া হয়। এরপরই এই বৈঠক শেষ হতেই ফের একবার তড়িঘড়ি বৈঠকে মুখ্যসচিব।
