AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deepika Padukone and Shah Rukh Khan: বিদেশের মাটিতে এসআরকে-র হাত ধরলেন অন্তঃসত্ত্বা দীপিকা! ফাঁস ছবি

খবর অনুযায়ী, মা হওয়ার আগেও দীপিকার হাতে এখন কাজের পাহাড়। ‘কিং’ ছবিতে তাঁর একটি বিশেষ ভূমিকা রয়েছে। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার কাজ মিটিয়েই তিনি ফিরবেন মুম্বইয়ে। সেখানে পরিচালক অ্যাটলির নতুন ছবি ‘রাকা’-তে অল্লু অর্জুনের বিপরীতে প্রায় ৫০-৬০ দিন শ্যুটিং করার কথা রয়েছে তাঁর। এমনকি অ্যাকশন দৃশ্যেও তাঁকে দেখা যেতে পারে, যদিও সুরক্ষার খাতিরে সেখানে বডি ডাবল ব্যবহারের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

Deepika Padukone and Shah Rukh Khan: বিদেশের মাটিতে এসআরকে-র হাত ধরলেন অন্তঃসত্ত্বা দীপিকা! ফাঁস ছবি
সন্তানসম্ভবা অবস্থাতেই কাজে ফিরেছেন দীপিকা।
| Updated on: May 01, 2026 | 10:01 AM
Share

শাহরুখ খান আর দীপিকা পাডুকোন মানেই বড় পর্দায় আলাদাই ম্যাজিক। সে ‘ওম শান্তি ওম’-এর শান্তিপ্রিয়া হোক কিংবা ‘পাঠান’-এর রুবাই, শাহরুখ-দীপিকা জুটি সব সময়তেই সুপারহিট। তবে এবার গল্পের প্রেক্ষাপট একটু আলাদা। দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউডের ‘মস্তানি’। আর সন্তানসম্ভবা অবস্থাতেই কাজে ফিরেছেন দীপিকা।

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শাহরুখের হাত ধরে হাঁটছেন দীপিকা – এমন কিছু ছবি ভিডিও নেটপাড়ায় এখন রীতিমতো ভাইরাল। সুদূর দক্ষিণ আফ্রিকায় পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি ‘কিং’-এর শ্যুটিং চলছে। সেখানেই কিং খানের সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, পরনে একটি ঢিলেঢালা কমলা রঙের পোশাক, চোখে রোদচশমা—অন্তঃসত্ত্বা দীপিকার চোখে-মুখে উপচে পড়ছে মাতৃত্বের জেল্লা। একটি গানের সিকোয়েন্সের শ্যুটিংয়ের জন্যই তাঁরা কেপটাউনের রাস্তায় ফ্রেমবন্দি হয়েছেন। নীল ট্রাউজার্স আর নীল-সাদা স্ট্রাইপ শার্টে শাহরুখকেও দেখাচ্ছে বেশ ঝকঝকে।

খবর অনুযায়ী, মা হওয়ার আগেও দীপিকার হাতে এখন কাজের পাহাড়। ‘কিং’ ছবিতে তাঁর একটি বিশেষ ভূমিকা রয়েছে। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার কাজ মিটিয়েই তিনি ফিরবেন মুম্বইয়ে। সেখানে পরিচালক অ্যাটলির নতুন ছবি ‘রাকা’-তে অল্লু অর্জুনের বিপরীতে প্রায় ৫০-৬০ দিন শ্যুটিং করার কথা রয়েছে তাঁর। এমনকি অ্যাকশন দৃশ্যেও তাঁকে দেখা যেতে পারে, যদিও সুরক্ষার খাতিরে সেখানে বডি ডাবল ব্যবহারের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

‘কিং’ ছবিটি শাহরুখের জন্য অত্যন্ত স্পেশাল, কারণ এই প্রথম বড় পর্দায় মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ছবিতে শাহরুখকে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ডের এক দুর্ধর্ষ ঘাতকের ভূমিকায়, আর সুহানা সেখানে তাঁর শিষ্যা। এই মেগা প্রজেক্টে শাহরুখ-দীপিকা ছাড়াও থাকছেন অভিষেক বচ্চন, রানী মুখোপাধ্যায় এবং অনিল কাপুরের মতো তারকারা। সব ঠিক থাকলে ২০২৬-এর বড়দিনে মুক্তি পাবে এই ছবি। আপাতত বিদেশের রাস্তায় শাহরুখ-দীপিকার এই ‘লিঙ্কড-আপ’ ছবি দেখেই বুঁদ হয়ে রয়েছেন ভক্তরা।

Follow Us