AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সংসদে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ, ২০২৯-এর নির্বাচনের আগেই বড় পদক্ষেপের পথে কেন্দ্র

Women's Reservation : আসলে, ২০২৩ সালে একটি আইন আনা হয়। সেখানেই সংসদ এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য নারী শক্তি বন্দন আইন প্রণয়ন করা হয়েছিল। জানা গিয়েছে, আইনটি এখনও বাস্তবায়িত করা হয়নি। তবে, সরকার এখন নারী শক্তি বন্দন আইন সংশোধন করার কথা চিন্তা-ভাবনা করছে।

সংসদে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ, ২০২৯-এর নির্বাচনের আগেই বড় পদক্ষেপের পথে কেন্দ্র
নরেন্দ্র মোদীImage Credit: Facebook
| Updated on: Mar 10, 2026 | 3:07 PM
Share

নয়াদিল্লি : সংসদে মহিলা সংরক্ষণ বাড়াতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে সংসদ এবং বিধানসভায় মহিলাদের জন্য সংরক্ষণের চিন্তা-ভাবনা করছে সরকার। ৩৩ শতাংশ সংরক্ষণকে বাস্তবায়িত করার জন্য গুরুত্ব দিচ্ছে সরকার । আগামী লোকসভা নির্বাচনেই যাতে মহিলারা এই সুবিধা পান, সেই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিরোধীদের সঙ্গে আলোচনার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

সারা দেশে সাংসদ ও বিধায়কের মধ্যে কতজন মহিলা রয়েছেন জানেন? জানা গিয়েছে, সারা দেশে মোট ৪ হাজার ৬৬৬ জন সাংসদ ও বিধায়কের মধ্যে ৪৬৪ জন মহিলা। অর্থাৎ মোট সাংসদের ১০ শতাংশ মহিলা বলে জানা গিয়েছে। আসলে, ২০২৩ সালে একটি আইন আনা হয়। সেখানেই সংসদ এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য নারী শক্তি বন্দন আইন প্রণয়ন করা হয়েছিল। জানা গিয়েছে, আইনটি এখনও বাস্তবায়িত করা হয়নি। তবে, সরকার এখন নারী শক্তি বন্দন আইন সংশোধন করার কথা চিন্তা-ভাবনা করছে। সূত্রের খবর, ২০২৯ সালের নির্বাচনে মহিলারা এই আইনের অধীনে সংরক্ষণের সুবিধা পেতে পারেন। মহিলা প্রতিনিধিদলও বাড়বে। 

নারী শক্তি বন্দন আইন

২০২৩ সালে সেপ্টেম্বরে পাশ হয়েছিল নারী শক্তি বন্দন আইন। রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার উদ্দেশেই এই আইন। এই আইনে বলা হয়েছে লোকসভা, রাজ্য বিধানসভার মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ থাকবে। আদমশুমারির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এটি বাস্তবায়িত হবে।

আদমশুমারি

কেন্দ্র সূত্রে খবর, ২০২৭ সালের ১ মার্চের মধ্যেই আদমশুমারি সম্পন্ন হবে। তারপর ফলাফল প্রকাশ করা হবে। ২০২৯ সালের আগেই প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপরই লোকসভা নির্বাচনে সংসদে মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত আইনটি চালু করা হবে।

Follow Us