AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Mar 10, 2026 | 12:06 PM

Share

বাংলায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। গতকাল রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে বাম-বিজেপি এক থেকে দুই দফায় বাংলায় বিধানসভা নির্বাচনের দাবি জানিয়েছে। কিন্তু, বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে কবে? SIR-র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও ৬০ লক্ষের নাম অমীমাংসিত রয়েছে। রাজনৈতিক দলগুলি দাবি জানিয়েছে, অমীমাংসিতের তালিকার নিষ্পত্তি হওয়ার পরই ভোট করতে হবে। এরই মধ্যে গতকাল কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন জ্ঞানেশ কুমার। মঙ্গলবারও দক্ষিণেশ্বরে মুখ্য নির্বাচন কমিশনার বিক্ষোভের মুখে পড়লেন। তাঁকে কালো পতাকা দেখানো হয়। গতকাল রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর আজ দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক বৈঠক করবেন জ্ঞানেশ কুমার। সেখানে বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে কি বড় কোনও ইঙ্গিত দেবেন তিনি?

Follow Us