AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DEV: ‘কোনও দাদা-দিদি, রাজনৈতিক দল তোমাদের ভবিষ্যত বানিয়ে দিতে পারবে না’, কেন বললেন দেব?

DEV: তিনি বলেন, "কলেজ রাজনীতির জায়গা নয়। কলেজের গেটের বাইরে রাজনীতি করুন। এটা পড়াশোনা ভবিষ্যত তৈরির জায়গা। কোনও দাদা-দিদি রাজনৈতিক দল তোমাদের ভবিষ্যত বানিয়ে দিতে পারবে না। মন দিয়ে পড়াশোনা করো"

DEV: 'কোনও দাদা-দিদি, রাজনৈতিক দল তোমাদের ভবিষ্যত বানিয়ে দিতে পারবে না', কেন বললেন দেব?
ঘাটালে দেবImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 30, 2025 | 6:00 PM
Share

ঘাটাল: ভর্তি সহ একাধিক অনিয়ম নিয়ে সম্প্রতি শিরোনামে আসে ঘাটাল কলেজ।এবার নিজের সংসদীয় কেন্দ্র ঘাটাল কলেজের গভর্নিং বডির বৈঠক করলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। সমস্ত অভিযোগ নিয়ে বৈঠকে আলোচনা ও কিছু সিদ্ধান্ত হয়েছে বলে জানান কলেজের সভাপতি সাংসদ দেব। তিনি বলেন, “কলেজ রাজনীতির জায়গা নয়। কলেজের গেটের বাইরে রাজনীতি করুন। এটা পড়াশোনা ভবিষ্যত তৈরির জায়গা। কোনও দাদা-দিদি রাজনৈতিক দল তোমাদের ভবিষ্যত বানিয়ে দিতে পারবে না। মন দিয়ে পড়াশোনা করো”

ঘাটাল মহকুমাশাসক দফতরের প্রশাসনিক বৈঠকের পর ঘাটাল কলেজে গভর্নিং বডির মিটিংয়ে যোগ দেন সাংসদ দেব। মিটিংয়ে যোগ দেওয়ার আগে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় অর্থাৎ ঘাটাল কলেজে বিদ্যাসাগরের মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। কলেজে মিটিং শেষে দেব জানান, মিটিংয়ের সব কথা বলা যাবে না। তবে কলেজে ভর্তি সংক্রান্ত, বহিরাগতদের আসা নিয়ে যে যে অভিযোগগুলি আসছিল সেই সব নিয়ে আলোচনা হয়েছে।

দেব জানান, “কলেজ রাজনীতির জায়গা নয়। কলেজের গেটের বাইরে রাজনীতি হওয়া উচিত। আমার এই কথা হয়তো অনেকের ভাল নাও লাগতে পারে। কলেজে ছাত্রছাত্রীরা আসে পড়াশোনার জন্য। তাঁদের ভবিষ্যত তৈরি করার জন্য। সেখানে একটা শান্তি ও সুন্দর পরিবেশ দরকার। আমি সেটাই চাইব কলেজের একজন সভাপতি হিসাবে। কলেজে বহিরাগত রাজনীতি আমি একে সমর্থন করি না।”

এ দিন কলেজের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হল তা সংবাদমাধ্যমে বলতে চাননি  দেব।অভ্যন্তরিন আলোচনা বলে এড়িয়ে যান তিনি। তবে কলেজের ছাত্রছাত্রীদের কাছে দেবের আবেদন, “কলেজে সবাই রাজনীতি করে না। এটা রাজনীতির জায়গা নয়। ভাল পড়াশোনা, ডিগ্রি থাকলে সেটা ভবিষ্যতে কাজে লাগবে যখন চাকরির জন্য খোঁজ করবে।”

Follow Us
মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এসপিদের বদলের দাবি শুভেন্দুর, কেন?
মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এসপিদের বদলের দাবি শুভেন্দুর, কেন?
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ