AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mid day meal: আলুর পরোটা-কাবলি ছোলা আর বোঁদে, মিড-ডে মিল দেখেই আনন্দে লাফালাফি পড়ুয়াদের

সোমবার দিনহাটা-২ সার্কেলের পানাগুড়ি এসসি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পাতে তুলে দেওয়া হয় এই বিশেষ মেনু। সেই তালিকায় আছে-আলুর পরোটা, কাবলি ছোলার ঘুগনি এবং মিষ্টি হিসেবে বোঁদে। প্রতিদিনের নির্দিষ্ট মেনুর বাইরে এমন ভিন্ন স্বাদের খাবার পেয়ে খুশিতে মেতে ওঠে খুদে পড়ুয়ারা।

Mid day meal: আলুর পরোটা-কাবলি ছোলা আর বোঁদে, মিড-ডে মিল দেখেই আনন্দে লাফালাফি পড়ুয়াদের
মিড ডে মিল Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 29, 2026 | 11:55 PM
Share

কোচবিহার: স্কুলের মিড ডে মিলের দায়িত্বে এবার ইসকন। বাজেট পেশ করার সময় কলকাতা পৌরনিগম এলাকার স্কুলগুলির জন্য এমনই ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে অর্থমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই নানা জল্পনা শুরু হয়। এবার ইস্কনের মাধ্যমে চলা বিশেষ মেনুর অনুকরণে কোচবিহারেরও একটি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশন করা হল বিশেষ মিড-ডে মিল।

কী ছিল মিড-ডে মিলের মেনু?

সোমবার দিনহাটা-২ সার্কেলের পানাগুড়ি এসসি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পাতে তুলে দেওয়া হয় এই বিশেষ মেনু। সেই তালিকায় আছে-আলুর পরোটা, কাবলি ছোলার ঘুগনি এবং মিষ্টি হিসেবে বোঁদে। প্রতিদিনের নির্দিষ্ট মেনুর বাইরে এমন ভিন্ন স্বাদের খাবার পেয়ে খুশিতে মেতে ওঠে খুদে পড়ুয়ারা। আনন্দের সঙ্গে তারা বিশেষ মধ্যাহ্নভোজ উপভোগ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক সরকার বলেন, “এই উদ্যোগে পড়ুয়াদের উৎসাহ ও আনন্দ দেখে তিনি অত্যন্ত আপ্লুত। ভবিষ্যতেও সুযোগ পেলে এ ধরনের বিশেষ মেনু চালুর চেষ্টা করা হবে।”

এ দিকে, এত সবের পরও মিড-ডে মিলে দুর্নীতির অভিযোগ অব্যাহত। হাবড়া বিধানসভার সোনাকেনিয়া গ্রামের নবপল্লী বিদ্যাবিথী হাইস্কুলের পড়ুয়াদের খাবারের চাল স্কুলে আসে। তখনই শিক্ষকদের বস্তা দেখে সন্দেহ হয়। স্থানীয় বাসিন্দাদের ডেকে ওজন মাপা যন্ত্র নিয়ে এসে চালের বস্তা মাপা হয়। তখনই ধরা পড়ে বড়সড় বলদ। একটি ৫০ কেজি বস্তায় রয়েছে ৩০ কেজি করে চাল। আবার কোনও ৫০ কেজির বস্তায় রয়েছে ৬ বস্তা চাল। সবটাই ডিলারের বিরুদ্ধে অভিযোগ বাসিন্দাদের।

Follow Us
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?