Uttarpara news: বারাণসীর মেডিক্যাল কলেজের হস্টেল থেকে উদ্ধার উত্তরপাড়ার ছেলের দেহ
ঋত্বিকের বাবা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী, মা গৃহবধূ। দুই ভাই-বোনের মধ্যে ঋত্বিক ছোট। দিদির বিয়ে হয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়েই পরিবারের সদস্যরা বারাণসীর উদ্দেশে রওনা দিয়েছেন। গোটা পাড়া শোকস্তব্ধ। প্রতিবেশীরা বিশ্বাসই করতে পারছেন না, হাসিখুশি ছেলেটা আর নেই।

বারাণসী: মেডিকেল কলেজের হস্টেল থেকে উদ্ধার উত্তরপাড়ার মেধাবী ছাত্রের। বারাণসীর হস্টেল থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। মৃতের নাম ঋত্বিক কুন্ডু। ঘটনার খবর হুগলিতে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে। ঋত্বিত থাকতেন উত্তরপাড়ার ১৪ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র অ্যাভিনিউ এলাকায়। সেই দোতলা বাড়িতে এখন শুধুই নিস্তব্ধতা। গেটে তালা ঝুলছে।
ঋত্বিকের বাবা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী, মা গৃহবধূ। দুই ভাই-বোনের মধ্যে ঋত্বিক ছোট। দিদির বিয়ে হয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়েই পরিবারের সদস্যরা বারাণসীর উদ্দেশে রওনা দিয়েছেন। গোটা পাড়া শোকস্তব্ধ। প্রতিবেশীরা বিশ্বাসই করতে পারছেন না, হাসিখুশি ছেলেটা আর নেই।
জয়েন্ট এন্ট্রান্সে ভাল র্যাঙ্ক করে প্রথমে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয় ঋত্বিক। পরে তিনি সুযোগ পান Institute of Medical Sciences, Banaras Hindu University (IMS-BHU)-তে। সেখানকার হস্টেলেই থাকত তিনি। এরপর আজ তাঁর মৃত্যুর খবর আসে। কী কারণে এমন ঘটনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।
ঋত্বিকের ছোটবেলার বন্ধ বলেন, “আমার ছোটবেলায় এক সঙ্গে খেলাধুলা করেছি। তবে মাঝে কয়েকটা বছর যোগাযোগ ছিল না আমার সঙ্গে। আজ বিকেলে বেলা খবরটা পাওয়ার পরেই খুব দুঃখ লাগলো। কিছুদিন আগে আমার মায়ের সাথে কথা বলেছিল, তখনো ভাবতে পারেনি এই ঘটনা ও ঘটাতে পারে।” ঋত্বিকের বায়োলজির শিক্ষক শুভ্র মিত্র বলেন, “ঋত্বিক অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিল মেধাবী। স্কুলে ওর ভারী সুনাম ছিল।”