AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haroa TMC Leader: হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ

Haroa TMC Leader: হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ

TV9 Bangla Digital

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Jun 29, 2026 | 5:16 PM

Share

Protest Against Haroa TMC Leader : হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের ভিগেরআটি এলাকার ঘটনা। স্থানীয় আদিবাসী সমাজের মানুষের অভিযোগ, এলাকার তৃণমূলের বুথ সভাপতি সিরাজ মোল্লা দীর্ঘদিন আদিবাসী সম্প্রদায়ের ওপর অত্যাচার চালিয়েছে। প্রায় ৪০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। ঝাঁটা নিয়ে বিক্ষোভ স্থানীয়দের

কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাকে গ্রেফতারির দাবিতে বিক্ষোভ। হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভে দেখাল আদিবাসী সমাজ। হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের ভিগেরআটি এলাকার ঘটনা। স্থানীয় আদিবাসী সমাজের মানুষের অভিযোগ, এলাকার তৃণমূলের বুথ সভাপতি সিরাজ মোল্লা দীর্ঘদিন আদিবাসী সম্প্রদায়ের ওপর অত্যাচার চালিয়েছে। প্রায় ৪০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। মূলত, এরই প্রতিবাদে হাতে তির ধনুক এবং ঝাঁটা নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা সিরাজ মোল্লার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় আদিবাসী সমাজ।

Follow Us