Naushad Siddiqui: ‘উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা, জাতিগত বৈষম্য বাড়বে,’ OBC সংশোধনী বিল নিয়ে মন্তব্য নওশাদের
Naushad Siddiqui on OBC Bill: বিলের বিরোধিতা করেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধায়কের মতে, "এই বিল পাশ হলে জাতিগত বৈষম্য বাড়বে। রঙ্গনাথ কমিশনের সুপারিশ মেনে সংরক্ষণ দেওয়া হোক। বিল পাশ হলে উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা। সামাজিক ন্যায়বিচারের কাঠামো ধ্বংস হবে।" আর কী বললেন?
বিধানসভায় ধ্বনিভোটে পাশ হল OBC সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। আজ বিধানসভায় বিল দু’টি পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল দু’টি হল পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধনী) বিল, ২০২৬। আরেকটা হল পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি (তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ব্যতীত) (সরকারি চাকরি ও পদে সংরক্ষণ) (সংশোধনী) বিল, ২০২৬। বিলের পক্ষে ভোট পড়েছে ১৮৬ টি। বিপক্ষে ১৭ টি। ভোট দানে বিরত থেকেছেন ৬। এই বিলের বিরোধিতা করেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধায়কের মতে, “এই বিল পাশ হলে জাতিগত বৈষম্য বাড়বে। রঙ্গনাথ কমিশনের সুপারিশ মেনে সংরক্ষণ দেওয়া হোক। বিল পাশ হলে উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা। সামাজিক ন্যায়বিচারের কাঠামো ধ্বংস হবে।”

