AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Army: তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই বদলে দিলেন পুরো সেনাবাহিনী, দিল্লি দূতাবাসের কর্তাকে নিয়েও বড় সিদ্ধান্ত

Tarique Rahman: বাংলাদেশের সেনার নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে। তিনি পদাতিক বাহিনীর ২৪ তম ডিভিশনে ছিলেন। মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম পদাতিক বাহিনীর ৫৫তম ডিভিশনে ছিলেন। তাঁকে পাঠানো হয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে।

Bangladesh Army: তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই বদলে দিলেন পুরো সেনাবাহিনী, দিল্লি দূতাবাসের কর্তাকে নিয়েও বড় সিদ্ধান্ত
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Feb 23, 2026 | 2:02 PM
Share

ঢাকা: বাংলাদেশে এখন নতুন সরকার। ক্ষমতায় এসেছে বিএনপি (BNP)। তারেক রহমান (Tarique Rahman) প্রধানমন্ত্রী হতেই বাংলাদেশের সেনাবাহিনীতে হল বিরাট রদবদল। শীর্ষ স্তর থেকে নীচু স্তর- সব জায়গাতেই বদল করেছেন তারেক রহমান। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে কর্মরত এক সেনাকর্তারও বদলি করা হয়েছে। সেনার এই রদবদলে বাংলাদেশের কৌশলগত কম্যান্ড থেকে গোয়েন্দা সংস্থা-সবেতেই প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

ঢাকা ট্রিবিউনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনার নতুন চিফ অফ জেনারেল স্টাফ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে। তিনি এতদিন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে ছিলেন। পাশাপাশি আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার, লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। কোনও দেশের রাষ্ট্রদূত করা হতে পারে তাঁকে।

বাংলাদেশের সেনার নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে। তিনি পদাতিক বাহিনীর ২৪ তম ডিভিশনে ছিলেন। মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম পদাতিক বাহিনীর ৫৫তম ডিভিশনে ছিলেন। তাঁকে পাঠানো হয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে।

মেজর জেনারেল ফিরদৌস হাসানকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদ থেকে পদাতিক বাহিনীর ২৪তম ডিভিশনের দায়িত্বে পাঠানো হয়েছে। মেজর জেনারেল  কাইসের রশিদ চৌধুরী এতদিন সেনা হেডকোয়ার্টারে ব্রিগেডিয়ার জেনারেল পদে ছিলেন। তাঁকে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (DGFI)-র ডিরেক্টর জেনারেল করা হয়েছে।

পদোন্নতি হয়েছে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে কর্মরত এক সেনাকর্তারও। ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ হাফিজুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ছিলেন। তাঁকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। বাংলাদেশের পদাতিক বাহিনীর ৫৫তম ডিভিশনের দায়িত্ব সামলাবেন তিনি।

এবার সেনা বাহিনীতে এই রদবদলে দুই দেশের সম্পর্কে কী প্রভাব পড়বে, তা-ই দেখার। এর আগে মহম্মদ ইউনূসের জমানায় একাধিকবার সেনাবাহিনীর সঙ্গে সংঘাত বেঁধেছিল অন্তর্বর্তী সরকারের।

'আমার ছেলে সাধাসিধা... আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে', কেঁদে ফেললেন উমরের মা
'আমার ছেলে সাধাসিধা... আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে', কেঁদে ফেললেন উমরের মা
'লাভ-ক্ষতি দেখে দলবদল করেছেন', বন্ধু প্রতীক-উরকে খোঁচা সৃজনের
'লাভ-ক্ষতি দেখে দলবদল করেছেন', বন্ধু প্রতীক-উরকে খোঁচা সৃজনের
বিচারকদের জানানো হল SIR-এ কোন-কোন নথি গ্রহণযোগ্য
বিচারকদের জানানো হল SIR-এ কোন-কোন নথি গ্রহণযোগ্য
সোমবার বিকেল থেকেই শুরু, মঙ্গলে বৃষ্টি হবে কলকাতা সব এই-এই জেলায়
সোমবার বিকেল থেকেই শুরু, মঙ্গলে বৃষ্টি হবে কলকাতা সব এই-এই জেলায়
তৃণমূলের এক অধ্যায়ের ইতি, প্রয়াত মুকুল রায়
তৃণমূলের এক অধ্যায়ের ইতি, প্রয়াত মুকুল রায়
এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?