AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram News: HS পাশ, পরিবারের রয়েছে মাছের ব্যবসা, নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়বেন তৃণমূলের পবিত্রকে চিনুন

Nandigram: ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম জয়। তারপর তৃণমূলে যোগ দিয়ে সংশ্লিষ্ট গ্রাম-পঞ্চায়েতের প্রধান হন। পরের পঞ্চায়েত নির্বাচনে জিতে ২০১৮-২৩ সাল পর্যন্ত দ্বিতীয় দফায় সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান হন। ২০২০-তে শুভেন্দু অধিকারীরও আগে বিজেপিতে যোগ দেন তিনি।

Nandigram News: HS পাশ, পরিবারের রয়েছে মাছের ব্যবসা, নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়বেন তৃণমূলের পবিত্রকে চিনুন
পবিত্র করImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 17, 2026 | 8:48 PM
Share

নন্দীগ্রাম: শুধু নন্দীগ্রামে এবার লড়াই করবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তিনি লড়বেন ভবানীপুর থেকেও। গতকাল বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করার পর এই নিয়ে কম আলোচনা হয়নি। তারপর থেকেই প্রশ্ন উঠছিল নন্দীগ্রামে তৃণমূলের হয়ে কে লড়াই করবেন? গতকাল পর্যন্ত যিনি বিজেপি-তে ছিলেন, সেই পবিত্র কর যোগ দিলেন তৃণমূলে। আর তাঁকেই প্রার্থী করা হল নন্দীগ্রাম থেকে।

কে এই পবিত্র কর?

পারিবারিক পরিচয়- ২০২৬ -এ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে তৃণমূল তাঁর নাম ঘোষণা করেছেন । পবিত্রর উচ্চমাধ্যমিক পাশ। তাঁর মাছের পারিবারিক ব্যবসা রয়েছে। নন্দীগ্রাম ২ ব্লকের বয়াল ১ অঞ্চলের বয়াল গ্রামে তাঁর বাড়ি।

২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম জয়। তারপর তৃণমূলে যোগ দিয়ে সংশ্লিষ্ট গ্রাম-পঞ্চায়েতের প্রধান হন। পরের পঞ্চায়েত নির্বাচনে জিতে ২০১৮-২৩ সাল পর্যন্ত দ্বিতীয় দফায় সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান হন। ২০২০-তে শুভেন্দু অধিকারীরও আগে বিজেপিতে যোগ দেন তিনি। বর্তমানে বয়াল ১ গ্রাম -পঞ্চায়েতের তাঁর স্ত্রী শিউলি কর প্রধান এবং তিনি সদস্য। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতির পদে ছিলেন।

গত ডিসেম্বর থেকে এই পবিত্রর দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিছুদিন আগেই আইপ্যাকের সঙ্গে তাঁর গোপন বৈঠকের কথা ছড়িয়ে পড়ে। বিজেপির একটি সূত্রের খবর, এই খবর জানার পর শুভেন্দু অধিকারীও তাঁর এই অনুগামী নেতার সঙ্গে গোপন বৈঠক করেছেন। ফলে জল্পনা জোরাল হচ্ছিল ক্রমশ। আজ তাতেই পড়ল সিলমোহর।

Follow Us