Murshidabad: লোকে দেখে গেল নারকেল তেলের কৌটো আর দেশলাই নিয়ে খেলছিল বাচ্চাগুলো! দু’মিনিটেই মধ্যেই যা ঘটল, শিহরিত সকলেই…
Murshidabad: নারকোলের তেলের কৌটা দেশলাই কাঠি নিয়ে খেলতে গিয়ে জখম। যদিও স্থানীয় বাসিন্দাদের, বোমাই বিস্ফোরণ ঘটেছে। আহত দুই নাবালক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাতে দুই নাবালক একটি এলাকায় বসেছিল, এরপরে হঠাৎ করে কেউ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তারপর গিয়ে দেখেন জখম হয়েছে।

মুর্শিদাবাদ: গ্রামের দুই বাচ্চা খেলা করছিল নারকেল তেলের খালি কৌটো নিয়ে। হাতে ছিল দেশলাই। রাস্তায় যাতায়াতের পথে অনেকেই দেখেছিলেন। আরে বাচ্চারা তো এমনই খেলে! তাই আর বিশেষ কেউ কিছু আমল দেননি। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ। গোটা পাড়া কেঁপে ওঠে। জায়গাটা মুর্শিদাবাদ। যেখানে নিত্য দিনই বোমা বিস্ফোরণের খবর মেলে। সেটাই ভেবেছিলেন গ্রামবাসীরা। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান সকলে। যে দুটো বাচ্চা নারকেল তেলের খালি কৌটো নিয়ে খেলছিল বলে দেখে গিয়েছিলেন, তারাই রক্তাক্ত। মুর্শিদাবাদের রানিনগরের বামনাবাদ বেচপাড়া এলাকায় মর্মান্তিক ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারকোলের তেলের কৌটা দেশলাই কাঠি নিয়ে খেলতে গিয়ে জখম। যদিও স্থানীয় বাসিন্দাদের, বোমাই বিস্ফোরণ ঘটেছে। আহত দুই নাবালক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাতে দুই নাবালক একটি এলাকায় বসেছিল, এরপরে হঠাৎ করে কেউ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তারপর গিয়ে দেখেন জখম হয়েছে।
এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা কী বলব সেটাই বুঝতে পারছি না, এই দেখলাম খেলছে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত ক্ষতবিক্ষত। ভোট এখনও ঘোষণাই হয়নি, তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে। কী ঘটেছে আদতে, সেটা পুলিশ খতিয়ে দেখছে।”
