WB Assembly ELection : বাবা-মা ‘বাদ’, ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বাজি সন্তানরা
WB Assembly ELection : এবার তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন মন্ত্রী-সাংসদ-বিধায়কের ছেলে-মেয়েরা। সেই তালিকায় রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য থেকে প্রয়াত তৃণমূল নেতা সাধন পান্ডের মেয়ে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। দেখে নিন তৃণমূলের প্রার্থী তালিকায় কোন সাংসদ-বিধায়কের ছেলে-মেয়েরা জায়গা করে নিলেন...

কলকাতা : ছাব্বিশের নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি তিন আসনে লড়ূবে না তৃণমূল কংগ্রেস। তিনটি আসন ছেড়ে দেওয়া হয়েছে অনিথ থাপার দলকে। এবার তৃণমূলের প্রার্থী তালিকায় খুব বড় চমক নেই বললেই চলে। টলিউডের কোনও নতুন মুখ নেই। রাজ, সোহমদের ফের প্রার্থী করা হয়েছে। প্রার্থী তালিকায় যেমন পুরনো মুখ জায়গা করে নিয়েছে, তেমনই নতুন মুখকেও রাখা হয়েছে। কারও আবার ঠিকানা বদলে গিয়েছে। একইসঙ্গে এবার প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন মন্ত্রী-সাংসদ-বিধায়কের ছেলে-মেয়েরা। সেই তালিকায় রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য থেকে প্রয়াত তৃণমূল নেতা সাধন পান্ডের মেয়ে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। দেখে নিন তৃণমূলের প্রার্থী তালিকায় কোন সাংসদ-বিধায়কের ছেলে-মেয়েরা জায়গা করে নিলেন…
শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তাঁকে উত্তরপাড়া থেকে প্রার্থী করা হয়েছে। শীর্ষণ্য পেশায় আইনজীবী। এসএসসি নিয়োগ দুর্নীতি থেকে আরজি কর কাণ্ড…একাধিক মামলায় আদালতে রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেছেন। রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলের পদে রয়েছেন তিনি। এদিকে, উত্তরপাড়ায় সিপিএম প্রার্থী হয়েছেন মীনাক্ষি বন্দ্যোপাধ্যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত এই কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।
সন্দীপন সাহা
নির্বাচনী লড়াইয়ে নতুন মুখ সন্দীপন সাহা। বিধায়ী বিধায়ক ও তৃণমূল নেতা স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন। বর্তমানে তিনি কলকাতা পৌরনিগমের মেয়র পরিষদ। স্বর্ণকমলকে এন্টালি কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। গতবার এই কেন্দ্র থেকেই তৃণমূলের প্রার্থী হয়েছিলেন স্বর্ণকমল সাহা। ওই কেন্দ্রে থেকে তিনবার জমিতেছেন তিনি। তবে, এবার তাঁর পরিবর্তে ছেলে সন্দীপন সাহাকে টিকিট দেওয়া হয়েছে। এন্টালিতে প্রার্থীর নাম ঘোষণা করেনি সিপিএম ও বিজেপি।
শুভাশিস দাস
মহেশতলায় প্রার্থী করা হয়েছে শুভাশিস দাসকে। প্রাক্তন বিধায়ক দুলাল দাসের ছেলে শুভাশিস। তিনি রত্না চট্টোপাধ্যায়ের ভাইও। এদিকে, মহেশতলা থেকে সিপিএমের প্রার্থী করা হয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায়কে। এই কেন্দ্রে এখনও বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেনি।
শ্রেয়া পাণ্ডে
প্রয়াত তৃণমূল নেতা সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। একুশের ভোটেও মানিকতলা থেকে প্রার্থী হয়েছিলেন সাধন পাণ্ডে। তবে, তাঁর প্রয়াণে ওই আসনে উপনির্বাচন হয়। সাধনবাবুর স্ত্রী সুপ্তী পাণ্ডেকে প্রার্থী করে তৃণমূল। তবে, ছাব্বিশের বিধানসভা ভোটে মানিকতলায় সাধন কন্যা শ্রেয়াকেই প্রার্থী করল তৃণমূল। অন্যদিকে, মানিকতলা থেকে লড়বেন সিপিআই প্রার্থী মোসুমি ঘোষ। বিজেপি এখনও এই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেনি।
তীর্থঙ্কর ঘোষ
পানিহাটির বিধায়ক ছিলেন নির্মল ঘোষ। তাঁর পরিবর্তে ছেলে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করেছে দল। এই কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী করেছে কলতান দাশগুপ্তকে।
