AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: চেন্নাই থেকে বাড়ি ফিরছিলেন, পথে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের

Migrant worker unnatural death: মৃত যুবকের দিদি ফতেহারা বিবি বলেন, "আমার ভাইয়ের আজকেই বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু, গত ২ দিন ধরে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। কেউ তাঁকে পুড়িয়ে মেরেছে।" কিন্তু, কেন তাঁর ভাইকে পুড়িয়ে মারা হল, তা নিয়ে বিশেষ কিছু বলতে পারছেন না তিনি। স্থানীয় বাসিন্দাদেরও অভিযোগ, পুড়িয়ে খুন করা হয়েছে ওই পরিযায়ী শ্রমিককে। ঘটনার তদন্ত শুরু করেছে সালার ও কান্দির পুলিশ।

Murshidabad: চেন্নাই থেকে বাড়ি ফিরছিলেন, পথে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের
কান্নায় ভেঙে পড়েছেন মৃত যুবকের পরিজনরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2026 | 7:56 PM
Share

কান্দি: আজই বাড়ি ফেরার কথা ছিল ছেলের। বাড়িতে খুশির আমেজ। কিন্তু, ফোনটা পেয়েই মুহূর্তে বদলে গেল সবকিছু। ছেলে বাড়ি ফিরল। তবে মৃত অবস্থায়। চেন্নাই থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল যুবকের। মৃতের নাম মহিরুল মল্লিক। তাঁর পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে মহিরুলকে।

চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন মুর্শিদাবাদের কান্দি থানার যশোহরি চৈতন্যপুর গ্রামের বাসিন্দা মহিরুল মল্লিক। রবিবার বাড়ি ফিরবেন বলে চেন্নাই থেকে হাওড়াগামী ট্রেন ধরেন। তাঁকে ট্রেনে তুলে দেন তাঁর জামাইবাবু। মঙ্গলবার বিকেলে মহিরুলের পরিবারের কাছে একটি ফোন আসে। বলা হয়, মুর্শিদাবাদের সালারের রায় গ্রামে এক যুবককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা দগ্ধ অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

এই খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন মহিরুলের পরিজনরা। তাঁদের অভিযোগ, বছর বত্রিশের মহিরুলকে খুন করা হয়েছে। বাড়ি ফেরার পথে কীভাবে তাঁর অগ্নিদগ্ধ দেহ সালারে উদ্ধার হল, সেই প্রশ্ন তোলেন। মৃত যুবকের দিদি ফতেহারা বিবি বলেন, “আমার ভাইয়ের আজকেই বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু, গত ২ দিন ধরে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। কেউ তাঁকে পুড়িয়ে মেরেছে।” কিন্তু, কেন তাঁর ভাইকে পুড়িয়ে মারা হল, তা নিয়ে বিশেষ কিছু বলতে পারছেন না তিনি। স্থানীয় বাসিন্দাদেরও অভিযোগ, পুড়িয়ে খুন করা হয়েছে ওই পরিযায়ী শ্রমিককে। ঘটনার তদন্ত শুরু করেছে সালার ও কান্দি মহকুমা পুলিশ। কীভাবে মৃত্যু হল ওই যুবকের, তা খতিয়ে দেখা হচ্ছে। চেন্নাই থেকে বাড়ি ফেরার পথে ওই যুবক সালারে কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।