কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
বৃহস্পতিবার শহর কলকাতায় ফের পা রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মনোনয়ন জমা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা এবারের ভবানীপুরে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দুর মনোনয়নের রোড শো-তেই দেখা যায় একেবারে ধুন্ধুমার কাণ্ড। উত্তাল হয়ে ওঠে দক্ষিণ কলকাতার একাংশ। কালীঘাট, হাজরার মতো এলাকায় বেনজির অশান্তির ছবি দেখা যায়। দুই দলের মধ্যে চলে স্লোগান যুদ্ধ। অমিত শাহের রোড শো চলাকালীন ব্য়াপক বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের তরফে। কোথাও কোথাও তো একেবারে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত দায়ের এফআইআর। আবার নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়েন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তারপরই কলকাতার পুলিশ কমিশনার থানাগুলির ওসিদের সঙ্গে বৈঠক করেন। শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়ার পথে ঘটনায় ওসিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে কলকাতার নগরপালের প্রশ্নের মুখে পড়েন কালীঘাট থানার ওসি।

Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে IT হানা, কী খুঁজছে তদন্তকারীরা?