AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রাজ চক্রবর্তী আর পার্থ ভৌমিক? কী বললেন

সামনেই বিধানসভা নির্বাচন। টলিপাড়া থেকে কোন-কোন মুখকে ভোটে লড়তে দেখা যাবে, তা নিয়ে বিস্তর চর্চা। এরই মধ্যে একসঙ্গে পাওয়া গেল পরিচালক রাজ চক্রবর্তী আর অভিনেতা পার্থ ভৌমিককে। পার্থ তৃণমূল কংগ্রেসের সাংসদ। রাজ ব্যারাকপুরের বিধায়ক। 'আবার প্রলয় সিজন টু' আসছে ফেব্রুয়ারি মাসেই। সেখানে রাজের পরিচালনায় কাজ করেছেন পার্থ। দু' জনের জুটি সেখানে হিট। আবার রাজনীতির ক্ষেত্রেও দুই নামী ব্যক্তিত্বকে জোট বেঁধে দেখা যায়।

বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রাজ চক্রবর্তী আর পার্থ ভৌমিক? কী বললেন
| Updated on: Feb 20, 2026 | 4:49 PM
Share

সামনেই বিধানসভা নির্বাচন। টলিপাড়া থেকে কোন-কোন মুখকে ভোটে লড়তে দেখা যাবে, তা নিয়ে বিস্তর চর্চা। এরই মধ্যে একসঙ্গে পাওয়া গেল পরিচালক রাজ চক্রবর্তী আর অভিনেতা পার্থ ভৌমিককে। পার্থ তৃণমূল কংগ্রেসের সাংসদ। রাজ ব্যারাকপুরের বিধায়ক। ‘আবার প্রলয় সিজন টু’ আসছে ফেব্রুয়ারি মাসেই। সেখানে রাজের পরিচালনায় কাজ করেছেন পার্থ। দু’ জনের জুটি সেখানে হিট। আবার রাজনীতির ক্ষেত্রেও দুই নামী ব্যক্তিত্বকে জোট বেঁধে দেখা যায়।

আগামী নির্বাচনে কি ব্যারাকপুর থেকেই প্রার্থী হচ্ছেন রাজ? প্রশ্ন শুনে রাজের উত্তর, ”দল যা ঠিক করবে, তাই হবে।” লক্ষণীয় টলিপাড়ায় চর্চা, পার্থ নাকি এবারের বিধানসভা নির্বাচনে লড়তে পারেন। নৈহাটি তাঁর কেন্দ্র হতে পারে, এমন চর্চা চলছে। কিন্তু এমন চর্চার সত্যতা কতটা? সত্যি কি পার্থ বিধানসভা নির্বাচনে লড়ছেন? TV9 বাংলার প্রশ্নের উত্তরে পার্থ খোলসা করলেন, ”রাজই উত্তরটা দিয়ে দিয়েছে। এগুলো সব মিডিয়ার অপপ্রচার। এসব নিয়ে আলোচনা এরকমভাবে হয় না। ইউটিউবে যা শোনা যাচ্ছে, তা দিয়ে হবে না। সেই হিসাবে পশ্চিমবঙ্গে এবারের ভোটে তৃণমূলের প্রার্থী সংখ‍্যা ৪৫০০০! দল যা ঠিক করবে, তাই হবে।” তা হলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা দিন অবধি অপেক্ষা করতে হবে? পার্থ বললেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিন প্রার্থী তালিকা ঘোষণা করবেন, সেদিনই সকলে জানতে পারবেন।”

‘আবার প্রলয়’ সিজন টু-র ট্রেলারের শেষে এই মুহূর্তে পার্থকে দেখা যাচ্ছে। সেখানে আবার একজন নেতার নাম পার্থ। তা নিয়ে বেজায় মজা করেছেন রাজ। দর্শকরা উপভোগ করছেন বিষয়টা। আপাতত এই ওয়েব সিরিজ দেখার জন্যই দর্শকের একটা বড় অংশ অপেক্ষারত।

উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?
বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাচ্ছেন এক নায়িকা, এক গায়িকা! কারা তাঁরা?
বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাচ্ছেন এক নায়িকা, এক গায়িকা! কারা তাঁরা?
'সুপারি কিলার দিয়ে মেরে ফেলতে পারে...', উঠল বড় অভিযোগ
'সুপারি কিলার দিয়ে মেরে ফেলতে পারে...', উঠল বড় অভিযোগ
'আগে তালাক দিক, তারপর ঠিক করব অন্য কোথাও বিয়ে করব কি না'
'আগে তালাক দিক, তারপর ঠিক করব অন্য কোথাও বিয়ে করব কি না'
পোর্টাল তো বন্ধ, কত লক্ষ মানুষের ডকুমেন্ট আপলোডই হল না জানেন
পোর্টাল তো বন্ধ, কত লক্ষ মানুষের ডকুমেন্ট আপলোডই হল না জানেন
সিউড়িতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, রাস্তা অবরোধ তৃণমূলের
সিউড়িতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, রাস্তা অবরোধ তৃণমূলের
সেলিমের বিরুদ্ধে ক্ষোভ? একাধিক প্রশ্নের জবাব চান প্রতীক উর
সেলিমের বিরুদ্ধে ক্ষোভ? একাধিক প্রশ্নের জবাব চান প্রতীক উর
BJP-র প্রার্থী হতে চান দিলীপের স্ত্রী রিঙ্কু, কোথা থেকে লড়ার ইচ্ছা?
BJP-র প্রার্থী হতে চান দিলীপের স্ত্রী রিঙ্কু, কোথা থেকে লড়ার ইচ্ছা?
মায়াপুরে অমিত শাহ, ভোটের আগে কী বার্তা দিলেন?
মায়াপুরে অমিত শাহ, ভোটের আগে কী বার্তা দিলেন?