AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মাকে ডেকে দেখান, কেমন চটি চেটে…’মন্তব্য, সমাজ মাধ্য়ম ছাড়লেন ইমন

গায়িকা ইমন চক্রবর্তী সোশ্যাল মিডিয়া ছাড়লেন। ব্যক্তিগত জীবনের ছবি বা ভিডিয়ো, কিছুই আর পোস্ট করতে চান না সেখানে। ঘটনার সূত্রপাত একটি মন্তব্য ঘিরে। ২০১৪ সালে মাকে হারিয়েছেন ইমন। গতকাল মায়ের মৃত্যুদিনে একটা আবেগঘন পোস্ট করেছিলেন গায়িকা। মাকে হারানোর কষ্ট অনুভব করে সেই পোস্ট করেছিলেন। সেই পোস্টে একজন ব্যক্তি কমেন্ট করেছেন, ''আপনার মাকে ডাকুন, এসে দেখতে বলুন, পাঁচালী গেলে, চটি চেটে আপনি কেমন বঙ্গবিভূষণ পেয়েছেন।''

'মাকে ডেকে দেখান, কেমন চটি চেটে...'মন্তব্য, সমাজ মাধ্য়ম ছাড়লেন ইমন
| Updated on: Feb 26, 2026 | 9:40 AM
Share

গায়িকা ইমন চক্রবর্তী সোশ্যাল মিডিয়া ছাড়লেন। ব্যক্তিগত জীবনের ছবি বা ভিডিয়ো, কিছুই আর পোস্ট করতে চান না সেখানে। ঘটনার সূত্রপাত একটি মন্তব্য ঘিরে। ২০১৪ সালে মাকে হারিয়েছেন ইমন। গতকাল মায়ের মৃত্যুদিনে একটা আবেগঘন পোস্ট করেছিলেন গায়িকা। মাকে হারানোর কষ্ট অনুভব করে সেই পোস্ট করেছিলেন। সেই পোস্টে একজন ব্যক্তি কমেন্ট করেছেন, ”আপনার মাকে ডাকুন, এসে দেখতে বলুন, পাঁচালী গেলে, চটি চেটে আপনি কেমন বঙ্গবিভূষণ পেয়েছেন।”

বৃহস্পতিবার সকালে ফেসবুক লাইভ করে ইমন জানালেন, ”কারও বাবা-মাকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না। আপনারা জানেন না, ঠিক কোথায় গিয়ে লাগে। আমি সারারাত ঘুমোতে পারিনি। আমাকে এমন ধরনের আক্রমণ খুবই প্রভাবিত করেছে।” এরই মধ্যে একজন লেখেন, ”আপনি সেলিব্রিটি, মুখের ব্রণ ঠিক করুন।”

তাতে ইমনের উত্তর, ”আমার ব্রণ হতে পারে, হাজা হতে পারে, ক্যানসারও হতে পারে, তাতে আপনার কী?” একজনের মন্তব্য, ‘আপনাকে সবুজ চশমায় বেশি ভালো লাগে’…ইমনের বক্তব্য, ”তিনি কেন পাঁচালী গেয়েছেন, কেন বিয়ের পর প্রথম অনুষ্ঠানে শাঁখা-পলা পরেননি, এমনকী বাড়িতে কেন ‘অবাঙালি ঠাকুর’ জগন্নাথ দেবের মূর্তি রেখেছেন, তা নিয়েও লোকে মন্তব্য করছেন। এই ধরনের ব্য়ক্তিগত আক্রমণের কারণেই ইমন এসব থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন।

তাঁর সোশ্যাল মিডিয়া পেজে গান সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে। ইমন জানিয়েছেন, ব্যক্তিগত প্রোফাইল থেকে কথোপকথন বন্ধ করছেন, এমন আক্রমণের কারণে। তাঁর আরও অনুরোধ, এমন স্পষ্ট করে বিষয়টা বলার জন্য, কেউ তাঁর গান শুনতে না চাইলে, কোনও সমস্যা নেই।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১