Supreme Court: জ্ঞানেশের বিরুদ্ধে এবার মামলা দায়ের সুপ্রিম কোর্টে
Gyanesh Kumar in Supreme Court: প্রসঙ্গত উল্লেখ্য, এসআইআর (SIR) নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) অন্দরেই আপত্তি উঠেছিল। দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী এসআইআরের পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছিলেন বলে সূত্রের খবর। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী একই দিনে নাকি চার বার প্রশ্ন তুলেছিলেন দুই নির্বাচন কমিশনার।

নয়া দিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিতর্কের আঁচ পড়ল সুপ্রিম কোর্টেও (Supreme Court)। এসআইআর (SIR) ইস্যুতে বাকি দুই নির্বাচন কমিশনারকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছিল জ্ঞানেশের বিরুদ্ধে। আর এই ধরনের সিদ্ধান্ত খারিজ চেয়েই সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
এখানে উল্লেখ্য, বুধবার দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক রয়েছে। বাংলা থেকে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও থাকছেন। তবে, আজকের বৈঠকে ডিএমকে, আপ থাকছে না। নিজে না আসলেও প্রতিনিধি পাঠাচ্ছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সূত্রের খবর, এই দিনের বৈঠক থেকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জ্ঞানেশের বিরুদ্ধে দিল্লির রামলীলা ময়দানে জনসভা হতে পারে। কলকাতা, মুম্বই-সহ একাধিক বড় বড় শহরে র্যালি হতে পারে। এই আবহের মধ্যেই জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে নিতান্তই তাৎপর্যপূর্ণ।
প্রসঙ্গত উল্লেখ্য, এসআইআর (SIR) নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) অন্দরেই আপত্তি উঠেছিল। দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী এসআইআরের পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছিলেন বলে সূত্রের খবর। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী একই দিনে নাকি চার বার প্রশ্ন তুলেছিলেন দুই নির্বাচন কমিশনার। আর এরপরই গোটা দেশ তোলপাড় হয়ে যায়। আসরে নামে বিরোধীরা। তারপরই আজ ইন্ডি জোটের বৈঠক। অন্যদিকে, বিজেপির দাবি, ভোট চুরি হলে তো তারা আরও বেশি আসনে জিততে পারত। তবে এই রিপোর্ট সামনে আসার পর একাংশ সামনে আনছে নির্বাচন কমিশন সংক্রান্ত বেশ কিছু সংক্রান্ত তথ্য।
