AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND A vs PAK A Scorecard: জলে গেল তিলকের লড়াই, পাকিস্তান এ-র কাছে হার ভারতের

Rising Stars Asia Cup: রাইজিং স্টার্স এশিয়া কাপে পাকিস্তানের কাছে বশ্যতা শিকার করতে হল টিম ইন্ডিয়াকে। কুম্ভের মত গড় রক্ষা করেও দেশকে জেতাতে পারলেন না তিলক ভার্মা। ৩১৪ রান তাড়া করতে নেমে –––- রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস।

IND A vs PAK A Scorecard: জলে গেল তিলকের লড়াই, পাকিস্তান এ-র কাছে হার ভারতের
ভারত এ বনাম পাকিস্তান এImage Credit: Facebook/BCCI, PTI
| Updated on: Nov 23, 2026 | 12:20 AM
Share

দোহা: ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে আর একটু উত্তেজনা হবে না, বাগবিতণ্ডা হবে না, তা কি হয়? সে যতই সিনিয়র দলের খেলা হোক বা ছোটদের, দুই দলের উত্তপ্ত বাক্যবিনিময় হতেই থাকে। এবারেও তার অন্যথা হল না। দুই দলই একে অপরকে টানা কথা শুনিয়ে গেল। তবে ম্যাচে কিন্তু জিতল না ভারত। ৪৮ রানে পাকিস্তানের কাছে হেরে গেল টিম ইন্ডিয়া এ। এর ফলে রাইজিং স্টার্স এশিয়া কাপে পাকিস্তানের কাছে বশ্যতা শিকার করতে হল টিম ইন্ডিয়াকে। কুম্ভের মত গড় রক্ষা করেও দেশকে জেতাতে পারলেন না তিলক ভার্মা। ৩১৪ রান তাড়া করতে নেমে ২৬৫ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। তিলক করলেন ১০০ রান। ৪৮ রানে জিতল পাকিস্তান এ।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান শাহিনস। বড় রান পেলেন দুই ওপেনার। শামিল হুসেন করলেন ৩৩ রান, মাজ সাদকতের ব্যাট থেকে এল ৫৯ রান। উইকেটকিপার রোহেল নাজির বিনা রান করেই আউট হয়ে যান। তবে বড় রান পেয়েছেন হাসান নওয়াজ ও ফারহান ইউসুফ। ৮২ বলে ৭৯ করেন হাসান। ৪৮ বলে ৫৬ রান করেছেন ফারহান ইউসুফও। শেষে ১৪ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন ইমরানও। তবে শেষ ৫ ওভারে চরম ভরাডুবি হয় পাক ব্যাটিংয়ের। ২৬৪/৬ থেকে ৩১৩ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান এ।

(বিস্তারিত আসছে…)

Follow Us