AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ক্রিকেট

ক্রিকেট

ভারতবর্ষে ক্রিকেট শুধুই খেলা নয়। সকলকে একজোট করতে পারে ক্রিকেট। দূর করতে পারে সমস্ত হতাশা। আবার দল ব্যর্থ হলে মন খারাপ হয় পুরো দেশের। পুরুষদের ক্রিকেটই হোক বা মহিলা দল। ভারতীয় ক্রিকেট টিম দেশ-বিদেশের যেখানেই খেলুক, সমর্থনের অভাব হয় না। তেমনই ঘরোয়া ক্রিকেটের কথাও ভুললে চলবে না। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য যেমন আইপিএল একটা সিঁড়ি, তেমনই গুরুত্বপূর্ণ হল ঘরোয়া ক্রিকেট। ওয়ান ডে ফরম্যাটে বিজয় হাজারে ট্রফি, টি-টোয়েন্টিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফি রয়েছে। মহিলা দলের ক্ষেত্রেও উইমেন্স প্রিমিয়ার লিগ এবং ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই জাতীয় দলে সুযোগ পাওয়া যায়। ঘরোয়া ক্রিকেটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাল-বলের খেলা রঞ্জি ট্রফি। টেস্টে সুযোগ পেতে হলে প্রথম শ্রেনির ক্রিকেটই যে প্রধান বিকল্প, তা বর্তমান দলের বেশ কয়েকজনের উত্থানেই পরিষ্কার। একই ভাবে রাজ্য দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রেও নানা টুর্নামেন্ট রয়েছে।

Read More

Irani Trophy 2026: ফাইনালে দাপট মুকেশ-আকাশ দীপের, ইরানি ট্রফি চ্যাম্পিয়ন লক্ষ্মীরতনের অবশিষ্ট ভারত!

Rest of India vs J&K: দ্বিতীয় ইনিংসে ৩১৯ রান তোলে অবশিষ্ট ভারত। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বড় রান পেয়েছেন স্মরণ। ১৩৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। জয়ের জন্য জম্মু-কাশ্মীরের সামনে লক্ষ্য ছিল ২৭৯ রান। যদিও দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন অবশিষ্ট ভারতের অধিনায়ক ঋষভ পন্থ।

Rohit Sharma Runs: ম্যাচ হারলেও বড় রান রোহিতের, ছুঁয়ে ফেললেন সচিনের ২২ বছর পুরনো রেকর্ড

India vs WI: গতকাল ম্যাচের তৃতীয় বলেই এই মাইলফলক ছুঁয়ে ফেলেন রোহিত। যদিও ওপেনার হিসেবে এখনও একেই রয়েছেন মাস্টার ব্লাস্টার। তাঁর মোট রান ১৫৩১০ রান। দ্বিতীয় স্থানে আছেন সনৎ জয়সূর্য। তৃতীয় স্থানে আছেন ক্রিস গেইল। এর পরেই রয়েছেন রোহিত। এমনকি আগের দিন অর্থাৎ দ্বিতীয় ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। ৭৫ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

Asian Games Final: পাকিস্তানকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতল ভারত

India win gold by defeating Pakistan: ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে কাপ জেতে ভারত। একদিনের বিশ্বকাপ ক্রিকেটে ভারত কখনও পাকিস্তানের কাছে হারেনি। ভারতের এই জয়ের ধারা অব্যাহত রেখেই এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা পেল ভারত।

India vs Pakistan Live Cricket Score: বাইশ গজে পাকিস্তান বধ, এশিয়ান গেমসে সোনা জয় ভারতের

⁠Asian Games 2026 IND vs PAK Final Live Score:  ভারতের তারকা-সমৃদ্ধ দলে রয়েছেন বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, তিলক বর্মা এবং জসপ্রীত বুমরাহর মতো ক্রিকেটাররা। ফলে তুলনামূলক অনভিজ্ঞ পাকিস্তান দলের সামনে কঠিন চ্যালেঞ্জ।

Sourav Ganguly: সৌরভকে ইংল্যান্ডে আমন্ত্রণ প্রিন্স উইলিয়ামের, আবার ব্যাট হাতে নামবেন মহারাজ?

Prince William: এই মুহূর্তে একটি বাংলা রিয়েলিটি শো-এর সঞ্চালনা করছেন তিনি। শনি ও রবিবার তাঁকে সঞ্চালনা করতে হয় ফলে সেই দিনগুলো থেকে কীভাবে সময় বের করবেন সৌরভ, জানানো হয়নি। ১৯৯৬ সালে এই ইংল্যান্ডের মাটিতেই জাতীয় দলে অভিষেক করেছিলেন সৌরভ।

Shubhman Gill 200: ২য় দ্বিশতরান গিলের, সেঞ্চুরি হিটম্যানেরও! রেকর্ড রান তাড়া করে জয়ী ভারত

India vs West Indies Rohit Sharma Gill: জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। এর আগের সিরিজ অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধেই কথা হচ্ছিল, হয়ত এটাই শেষ সিরিজ রোহিতের। কিন্তু না, হিটম্যান দেখালেন, তিনি ভয়ঙ্কর হলে বিপক্ষের বোলারদের সর্বনাশ ছাড়া কিছুই হয় না।

IND vs WI Scorecard: ৩ ব্যাটারের সেঞ্চুরি, বর্ষাপাড়ায় ভারতীয় বোলিংকে নিয়ে ছিনিমিনি খেলল ওয়েস্ট ইন্ডিজ

Indian Cricket: ২০১৫ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৪৩৮ রান। সেই দিনও সাউথ আফ্রিকা দলের ৩ জন সেঞ্চুরি করেছিলেন, কুইন্টন ডি কক (১০৯), ফাফ দু প্লেসি (১৩৩), এবি ডি'ভিলিয়ার্স (১১৯)। সেই ম্যাচ ২১৪ রানে জিতেছিল প্রোটিয়ারা। আজ কী হবে?

Indian Cricket Team: বৃষ্টির জেরে কোয়ার্টার ফাইনাল বাতিল, এশিয়ান গেমসে শ্রেয়সদের বিপক্ষে খেলবেন কারা?

Asian Games 2026: পুরুষদের ক্রিকেটে ভারত আগেও সোনা জিতেছিল। ২০২২ এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ার ফলে সিডিং পদ্ধতিতে সোনা পেয়েছিল ভারতীয় দল। মহিলাদের ক্রিকেটে ইতিমধ্যে সেরার শিরোপা হিসেবে সোনা পেয়েছে ভারত।

Rohit Sharma Accident: বাস থেকে নামার সময় পিছলাল পা, এখন কেমন আছেন রোহিত শর্মা? দেখুন ভিডিয়ো

IND vs WI: রবিবার ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং করেন বিরাট কোহলি ও ভারত ক্যাপ্টেন শুভমন গিল। শুভমন করেন ১১০। বিরাট ১৩৯ রানে অপরাজিত থাকেন। তাঁদের দুরন্ত ব্যাটে ভর করে ৮ ওভার বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় দল।

Virat Kohli: ‘এখনও বিশ্বকাপ ১ বছর দেরি আছে…’, সচিনের ১৫ হাজারি ক্লাবে ঢুকে বার্তা কোহলির!

IND vs WI: ৩৭৭ ইনিংসে ১৫ হাজার ওডিআই রান পূর্ণ করেছিলেন সচিন। কোহলি সেই মাইলফলক পার করলেন ৩০৩ ইনিংসেই। ১৪ হাজার থেকে ১৫ হাজার রানের মাইলফলকে পৌঁছতে তিনি নিয়েছেন মাত্র ১৬ ইনিংস। এর পাশাপাশি, এটি কোহলির ৫৫তম ওডিআই সেঞ্চুরি।