AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup: খাবারে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ অভিষেক শর্মা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য…

Abhishek Sharma: আমেরিকা বিরুদ্ধ ম্য়চের পর অভিষেক শর্মা সহ পুরো ইন্ডিয়া টিম গৌতম গম্ভীরের বাড়িতে যান। পেটের সমস্য়ার সঙ্গে আবহাওয়ার পরিবর্তনও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। জ্বর ও ডিহাইড্রেশনের কারণে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। বুধবার হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হলেও তাঁকে চিকিৎসকদের কড়া নিয়মের মধ্যে থাকতে হয়েছে।

T20 World Cup: খাবারে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ অভিষেক শর্মা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য...
উঠে আসছে কোন তথ্য? Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 12, 2026 | 8:51 PM
Share

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ওপেনার অভিষেক শর্মা গুরুতর পেটের সমস্য়ায় আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছেন ম্যাচ থেকে। অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। শোনা যাচ্ছে, শরীরে জলের অভাবে খুব অল্প সময়ের মধ্যেই তাঁর বেশ খানিকটা ওজন কমে গিয়েছে। বলা হচ্ছে, ৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকেই এই সমস্যার সূত্রপাত। অভিষেক এমন কিছু খেয়েছিলেন, যা থেকেই পেটের গোলমাল শুরু হয়। ম্যাচের দিন তাঁর শারীরিক অবস্থা খারাপ থাকলেও তিনি মাঠে নামেন। তবে আমেরিকার বিরুদ্ধে মাত্র এক বল খেলেই তাঁকে ফিরতে হয়। 

জানা যাচ্ছে, আমেরিকা বিরুদ্ধ ম্য়চের পর অভিষেক শর্মা সহ পুরো ইন্ডিয়া টিম গৌতম গম্ভীরের বাড়িতে যান। পেটের সমস্য়ার সঙ্গে আবহাওয়ার পরিবর্তনও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। জ্বর ও ডিহাইড্রেশনের কারণে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। বুধবার হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হলেও তাঁকে চিকিৎসকদের কড়া নিয়মের মধ্যে থাকতে হয়েছে। যে কারণে তিনি দলের সঙ্গে যোগ দেননি। নামিবিয়ার বিরুদ্ধের ম্য়াচে অভিষেক খেলবেন না, জানাই ছিল। কারণ, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে  ম্যাচ। তার আগে কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডুশখাটে বলেছেন, “অভিষেকের পেটের সমস্যা এখনও পুরোপুরি ঠিক হয় নি। তবে আমরা আশা করছি, কিছু দিনের মধ্যেই ও ফিট হয়ে যাবে। কত দ্রুত মাঠে ফিরবে, সবটাই নির্ভর করছে ওর শারীরিক অবস্থা কী থাকে, তার উপর।”

দ্রুত সেরে ওঠার জন্য অভিষেক তাঁর ট্রেনারকেও দিল্লিতে ডেকে পাঠিয়েছেন। শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে ফিটনেস ফেরানোই এখন তাঁর প্রধান লক্ষ্য। টুর্নামেন্ট ও ভারতের স্ট্র্যাটেজিতে ওপেনার অভিষেক শর্মার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁর নিয়ে স্বাভাবিক ভাবেই চিন্তায় টিম ইন্ডিয়া।