AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dooms Day: শেষের সে দিন ভয়ঙ্কর...! বাকি মাত্র ৮৫ সেকেন্ড

Dooms Day: শেষের সে দিন ভয়ঙ্কর…! বাকি মাত্র ৮৫ সেকেন্ড

তন্নিষ্ঠা ভাণ্ডারী

|

Updated on: Mar 06, 2026 | 11:19 AM

Share

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরমাণু বিজ্ঞানীদের একটি জার্নাল প্রকাশিত হয়। সেই জার্নালে প্রতি বছর জানুয়ারিতে হিসেব কষেন বিজ্ঞানীরা। ডুমস ডে ক্লক দিয়ে হিসেব কষা হয়। ডুমস ডে ক্লকে রাত ১২টা বাজার অর্থ পৃথিবী শেষ হয়ে যাওয়া। গত জানুয়ারির হিসেব বলছে, ১২টা বাজতে বাকি আর মাত্র ৮৫ সেকেন্ড। অর্থাৎ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

শেষের সেই দিন ঘনিয়ে এসেছে। আমরা বলছি না, বলছে বিজ্ঞানীদের হিসেব। ডুমস ডে ক্লকের কাঁটা ১২ টার দিকে এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরমাণু বিজ্ঞানীদের একটি জার্নাল প্রকাশিত হয়। সেই জার্নালে প্রতি বছর জানুয়ারিতে হিসেব কষেন বিজ্ঞানীরা। ডুমস ডে ক্লক দিয়ে হিসেব কষা হয়। ডুমস ডে ক্লকে রাত ১২টা বাজার অর্থ পৃথিবী শেষ হয়ে যাওয়া। গত জানুয়ারির হিসেব বলছে, ১২টা বাজতে বাকি আর মাত্র ৮৫ সেকেন্ড। অর্থাৎ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

পৃথিবীর কোথায় যুদ্ধ চলছে, কেউ পরমাণু যুদ্ধের সম্ভাবনা তৈরি করছে কি না, কেউ কোনও অস্ত্র পরীক্ষা করছে কি না, তার উপর ভিত্তি করেই ডুমস ডে ক্লকের হিসেব করা হয়। এবার কি তবে সত্যিই পরমাণু যুদ্ধে শেষ হয়ে যাবে পৃথিবী?