AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: IAS-WBS-সহ রাজ্যের বড় আমলাদের পদে রদবদল নবান্নের!

Nabanna: সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যপাল এই বদলিগুলিতে (Administrative Reshuffle) সম্মতি দিয়েছেন। সংশ্লিষ্ট আধিকারিকরা নতুন দায়িত্ব গ্রহণ করার দিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বহাল থাকবে।

Nabanna:  IAS-WBS-সহ রাজ্যের বড় আমলাদের পদে রদবদল নবান্নের!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Social Media
| Edited By: | Updated on: Mar 06, 2026 | 11:43 PM
Share

কলকাতা: ভোট আবহেই রাজ্যে এবার  একাধিক আইএএস এবং ডব্লিউবিএস এগজিকিউটিভ অফিসার বদলি। বদলি করা হয়েছে এসডিও এবং এডিএমও। শুক্রবার রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে বড় রদবদল করা হয়েছে।

কোন কোন পদে রদবদল?

•অংশুল গুপ্তা হলেন কলকাতা পুরসভার নতুন কমিশনার, তাঁকে কলকাতা উত্তরের জেলা নির্বাচন আধিকারিকও করা হয়েছে।

•বর্তমান কমিশনার সুমিতা গুপ্তকে ডিএলআরএস পদে নিয়োগ করা হয়েছে।
•ডব্লুবিএসআইডিসিএলের এমডি নিখিল নির্মলকে নদিয়ার জেলাশাসক করা হয়েছে।
•নদিয়ার বর্তমান জেলাশাসক অনীশ দাশগুপ্তকে বাঁকুড়ার জেলাশাসক করা হয়েছে।
•অভিজিৎ তুকারাম আলিপুরদুয়ারের নতুন জেলাশাসক; তিনি আগে প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব ছিলেন।
•সিয়াদ এন উত্তর ২৪ পরগনার নতুন জেলাশাসক হয়েছেন; তিনি আগে বাঁকুড়ার জেলাশাসক ছিলেন।
•উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনাকে কেএমডিএ-র সিইও করা হয়েছে।
•পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের সদস্য সচিব তনভির আফজল উত্তর দিনাজপুরের নতুন জেলাশাসক হয়েছেন।

•অতিরিক্ত জেলাশাসক (এডিএম) ও এসডিও স্তরেও একাধিক বদলি করা হয়েছে।

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যপাল এই বদলিগুলিতে (Administrative Reshuffle) সম্মতি দিয়েছেন। সংশ্লিষ্ট আধিকারিকরা নতুন দায়িত্ব গ্রহণ করার দিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বহাল থাকবে।

প্রসঙ্গত, গত বছরের প্রায় শেষের দিকেও রাজ্য প্রশাসনে বড়সড় ঝাঁকুনি দেন মুখ্যমন্ত্রী। সেই পর্যায়ে কলকাতা পুরসভার কমিশনার-সহ রাজ্যের একঝাঁক জেলার জেলাশাসক বদল করা হয়। এমনকি কয়েকটি জেলার অতিরিক্ত জেলাশাসকদেরও বদলি করা হয়। এবারের বদলির বিষয়ে রাজ্য প্রশাসনের একাংশের মত, কিছুদিনের মধ্যে রাজ্যে ভোট ঘোষণা হয়ে যাবে। তারপর কার্যকর হয়ে যাবে আদর্শ আচরণবিধি। তার আগেই রাজ্য প্রশাসনে রদবদল করা হল।