AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh-Aishwarya Net Worth: কে বেশি বড়লোক অমিতাভ নাকি ঐশ্বর্য? কত সম্পত্তির মালিক অভিষেক বচ্চন?

Bachchan Family Wealth: তবে এই শাহেনশাহী সাম্রাজ্যে কার সম্পত্তির পরিমাণ কত? বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন নাকি জুনিয়র বচ্চন অভিষেক— কার ঝুলিতে রয়েছে কত কোটি টাকার সম্পত্তি, তা নিয়ে কৌতুহল অনুরাগীদের মধ্যে সব সময়ই তুঙ্গে।

Amitabh-Aishwarya Net Worth: কে বেশি বড়লোক অমিতাভ নাকি ঐশ্বর্য? কত সম্পত্তির মালিক অভিষেক বচ্চন?
| Updated on: Sep 30, 2026 | 6:07 PM
Share

ভারতীয় সিনেমায় বচ্চন পরিবার কেবল একটি নাম নয়, বরং এক বিশাল সাম্রাজ্য। রুপোলি পর্দার নাম-যশ-খ্যাতির পাশাপাশি আর্থিক দিক থেকেও বলিপাড়ার অন্যতম ধনী ও প্রভাবশালী পরিবার এটি। তবে এই শাহেনশাহী সাম্রাজ্যে কার সম্পত্তির পরিমাণ কত? বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন নাকি জুনিয়র বচ্চন অভিষেক— কার ঝুলিতে রয়েছে কত কোটি টাকার সম্পত্তি, তা নিয়ে কৌতুহল অনুরাগীদের মধ্যে সব সময়ই তুঙ্গে।

বচ্চন পরিবারে বিয়ে হওয়ার পর থেকেই ঐশ্বর্য রাই বচ্চন বার বার চর্চায় উঠে আসেন। বিশেষ করে, গত কয়েক বছর ধরেই বারংবার প্রকাশ্যে আসতে শুরু করে অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের গুঞ্জন। এমনকী, শোনা গিয়েছিল, অভিষেকের সঙ্গে সম্পর্কে তিক্ততা থাকার কারণে নাকি মুম্বই ছেড়ে দুবাইয়ে ফ্ল্য়াটও কিনেছেন। তবে এই নিয়ে কখনই মুখ খোলেননি বচ্চন পরিবারের কেউ। ঠিক সেই সময়ই সামনে আসে ঐশ্বর্যর সম্পত্তির খতিয়ান।

বলিউডে ছয় দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। প্রায় ৩,১৯০ কোটি থেকে ৩,৪০ কোটি টাকার বিপুল সম্পত্তির মালিক তিনি। ভারত তো বটেই, পুরো এশিয়ার অন্যতম ধনী তারকাদের তালিকায় তিনি প্রথম সারিতে। বছরের পর বছর ধরে উপহার দেওয়া ব্লকবাস্টার সিনেমা, ছোট পর্দায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC) সঞ্চালনা, দেশ-বিদেশের বিলাস বহুল রিয়েল এস্টেট সম্পত্তি এবং বেশ কিছু টেক স্টার্টআপ ও নামজাদা সংস্থায় বৈচিত্র্যময় বাণিজ্যিক বিনিয়োগ থেকেই আসে তাঁর এই সুবিশাল আয়ের অংশ।

অন্যদিকে, বচ্চন পরিবারের বধূ এবং গ্লোবাল আইকন ঐশ্বর্য রাই বচ্চনের আনুমানিক সম্পত্তির পরিমাণ প্রায় ৭৭৬ কোটি থেকে ৯০০ কোটি টাকা। দেশের সর্বোচ্চ উপার্জনকারী ও ধনী অভিনেত্রীদের অন্যতম তিনি। বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলির বিজ্ঞাপনী প্রচার, চলচ্চিত্রের পারিশ্রমিক এবং একাধিক আন্তর্জাতিক ব্যবসায়িক বিনিয়োগ থেকেই মূলত তাঁর এই লক্ষ্মীলাভ। যদিও অমিতাভ বচ্চনের মোট সম্পত্তির তুলনায় তা প্রায় এক-চতুর্থাংশ, তবুও নায়িকা হিসেবে বলিউডের ইতিহাসে আয়ের দিক থেকে ঐশ্বর্য এক অনন্য নজির গড়েছেন।

তবে এই বচ্চন সাম্রাজ্যে অভিষেক বচ্চনের নিজস্ব সম্পত্তি কত? বিভিন্ন আর্থিক সংস্থার পরিসংখ্যান ও প্রতিবেদন অনুযায়ী, জুনিয়র বচ্চন অর্থাৎ অভিষেক বচ্চনের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮০ কোটি টাকা। সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত অভিনয়ের পাশাপাশি একাধিক ক্রীড়া ফ্র্যাঞ্চাইজি এবং ব্যবসায়িক ভেঞ্চার থেকেও মোটা অঙ্কের লভ্যাংশ পান অভিষেক।

Follow Us