AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Attacked On school student: বই নিয়ে কাড়াকাড়ি, বালিগঞ্জের প্রথম সারির ইংরাজি মাধ্যম স্কুলে ক্লাস টিচারের সামনেই নবম শ্রেণির ছাত্রের গলায় ‘কোপ’ সহপাঠীর

Kolkata School Student Razor Attack: বেলা সাড়ে বারোটায় ক্লাস চলছিল। ক্লাস নাইনের ওই সেকশনে ক্লাস নিচ্ছিলেন ক্লাসটিচারই। অভিযোগ, কার্যত তাঁর সামনেই এক পড়ুয়া ক্ষুর জাতীয় ধারাল কিছু অস্ত্র চালিয়ে দেয়। গল গল করে রক্ত বেরোতে শুরু করে ওই ছাত্রের গলা থেকে। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করিয়ে আহত ছাত্রকে নিয়ে যাওয়া হয় রুবি জেনারেল হাসপাতালে।

Attacked On school student: বই নিয়ে কাড়াকাড়ি, বালিগঞ্জের প্রথম সারির ইংরাজি মাধ্যম স্কুলে ক্লাস টিচারের সামনেই নবম শ্রেণির ছাত্রের গলায় 'কোপ' সহপাঠীর
আহত ছাত্রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 30, 2026 | 6:25 PM
Share

কলকাতা: শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। পিছনের বেঞ্চে বসা দু’জন স্টুডেন্টের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। শিক্ষক তাদের বারণও করেন। ফের ক্লাস নিতে শুরু করেন। কিন্তু তার মধ্যেই যে এমন কিছু ঘটে যেতে পারে, তা ভাবতেও পারেননি শিক্ষক। এমনকি সহপাঠীরাও। ক্লাসের মধ্যে বই নিয়ে ঝামেলা। আর তাতে পাশের বন্ধুর গলায় ক্ষুর চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি  দক্ষিণ কলকাতার প্রথম সারির নামী ইংরাজি মাধ্যম স্কুলে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্র হাসপাতালে ভর্তি।

স্কুল সূত্রে জানা গিয়েছে, বেলা সাড়ে বারোটায় ক্লাস চলছিল। ক্লাস নাইনের ওই সেকশনে ক্লাস নিচ্ছিলেন ক্লাসটিচারই। অভিযোগ, কার্যত তাঁর সামনেই এক পড়ুয়া ক্ষুর জাতীয় ধারাল কিছু অস্ত্র চালিয়ে দেয়। গল গল করে রক্ত বেরোতে শুরু করে ওই ছাত্রের গলা থেকে। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করিয়ে আহত ছাত্রকে নিয়ে যাওয়া হয় রুবি জেনারেল হাসপাতালে।

যে ছাত্র ছুৃরি চালায়, তাকে সঙ্গে সঙ্গে স্কুলের মনোবিদের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর বাবার কাছে তুলে দেওয়া হয় ছাত্রকে।  স্কুলের পক্ষ থেকে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ছাত্রের বাবা অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে স্কুল থেকে ফোন করা হয়েছিল। বিষয়টা ঠিক কী ঘটেছিল, জানি না, তবে দেখেছি, একেবারে গলার নলির ওপর দিয়ে ক্ষতচিহ্ন রয়েছে। হাতের আঙুলেও রয়েছে। মনে হচ্ছে ভীষণই ধারাল কোনও জিনিস দিয়ে আঘাত করা হয়েছে।” আহত ছাত্রের অস্ত্রোপচার করা হয় বলে জানা গিয়েছে।

Follow Us