AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: মায়ের দেহ চুপিসারে বাড়ি থেকে ‘বের করছিলেন’ ছেলে, হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা

Malda: বছর পঞ্চান্নর ওই মহিলার নাম লক্ষ্মী দাস। তাঁর দুই ছেলে। স্বামী মারা গিয়েছেন বেশ কিছু বছর আগে। স্বামী কাজ করতেন পুলিশের কনস্টেবল পদে। বাবার মৃত্যুর পর সেই চাকরি পান ছোট ছেলে বিকাশ দাস। তিনি বর্তমানে মালদা সংশোধনাগারে কর্মরত।এলাকার তৃণমূল কাউন্সিলার পলি সরকারের অভিযোগ, 'দুই ছেলেই মদ্যপ।

Malda: মায়ের দেহ চুপিসারে বাড়ি থেকে 'বের করছিলেন' ছেলে, হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা
বাড়ির দোরগোড়ায় দেহImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 06, 2026 | 11:31 PM
Share

মালদহ: রাতের অন্ধকারে চুপিচুপি মায়ের মৃতদেহ ছাদ থেকে নামাচ্ছিল ছেলে। মৃতদেহ-সহ ছেলেকে হাতেনাতে ধরলেন এলাকাবাসীরা। শোরগোল মালদহ শহরের বালুরচর এলাকায় মুচিপাড়াতে। ইংরেজবাজার থানার পুলিশ আটক করল সেই ছেলেকে নাম কৃষ্ণ দাস, তাঁর অন্য ভাই আবার পুলিশ কর্মী। উদ্ধার করা হল তাঁর মায়ের মৃতদেহ। যে মৃতদেহ দিন দুই তিনের পুরনো বলে অভিযোগ।

বছর পঞ্চান্নর ওই মহিলার নাম লক্ষ্মী দাস। তাঁর দুই ছেলে। স্বামী মারা গিয়েছেন বেশ কিছু বছর আগে। স্বামী কাজ করতেন পুলিশের কনস্টেবল পদে। বাবার মৃত্যুর পর সেই চাকরি পান ছোট ছেলে বিকাশ দাস। তিনি বর্তমানে মালদা সংশোধনাগারে কর্মরত।এলাকার তৃণমূল কাউন্সিলার পলি সরকারের অভিযোগ, ‘দুই ছেলেই মদ্যপ। এলাকার মানুষের সঙ্গে তাদের সম্পর্ক ভাল ছিল না। খুব খারাপ ব্যবহার করত বলে অভিযোগ।

এলাকাবাসীরা জানান, ছেলেরা অসুস্থ মাকে দেখাশোনা করতেন না। দোলের সময় থেকে বাড়িতে একাই থাকতেন। আজ সন্ধ্যায় প্রতিবেশীরা দেখেন ওই বৃদ্ধার বড় ছেলে কৃষ্ণ দাস মায়ের নিথর দেহ তিনতলার ছাদ থেকে একতলায় নামিয়ে নিয়ে আসছে। তা দেখে সন্দেহ হয় এলাকার মানুষের।প্রতিবেশীরা মৃতদেহ সরিয়ে নিতে বাধা দেন বড় ছেলেকে। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। পুলিশ এসে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করেছে। আটক করা হয়েছে বড় ছেলে কৃষ্ণ দাসকে।