‘এখানেই বসে থাকব, দেখা কার কী করার আছে…’, অভিষেকের মঞ্চের সামনেই উন্মত্ত তাণ্ডব
টিকিট না পাওয়ায় তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখের অনুগামীদের বিক্ষোভ। মঞ্চের সামনেই কর্মীদের একাংশ চলে আসেন। চেয়ার ছুড়ে একে অপরের দিকে মারতে থাকেন। বহু চেয়ার ভেঙে গিয়েছে। সভাস্থলের একাংশ লণ্ডভণ্ড অবস্থা। তার মধ্যেই এক যুবক, পরনে সারা টি শার্ট, তিনি সামনে এসে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
মুর্শিদাবাদ: নওদায় অভিষেকের সভায় চরম বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চের সামনেই প্রবল বিক্ষোভ, চলছে চেয়ার ভাঙচুর। টিকিট না পাওয়ায় তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখের অনুগামীদের বিক্ষোভ। মঞ্চের সামনেই কর্মীদের একাংশ চলে আসেন। চেয়ার ছুড়ে একে অপরের দিকে মারতে থাকেন। বহু চেয়ার ভেঙে গিয়েছে। সভাস্থলের একাংশ লণ্ডভণ্ড অবস্থা। তার মধ্যেই এক যুবক, পরনে সারা টি শার্ট, তিনি সামনে এসে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। মূলত বিধানসভা নির্বাচনে পছন্দের নেতার টিকিট না পাওয়া নিয়েই ক্ষোভ।
Follow Us

