রাহুলের সেই শেষ শুটিং-এর ভিডিয়ো…
ভিডিয়োতে অভিনেত্রী শ্বেতা মিশ্রের পাশেই দেখা যাচ্ছে রাহুল বন্দ্যোপাধ্যায়কে। গল্প করছেন... হাত নেড়ে কিছু বোঝাচ্ছেন। দূর থেকে সে দৃশ্য মোবাইলে বন্দি করেছিলেন উপস্থিত অনুরাগীরা। সোমবার কলকাতায় ফেরার কথা ছিল রাহুলের। কিন্তু তার আগেই হয়ে গেল 'লাস্ট সিন'।
সোমবার ফেরার কথা ছিল। তার আগেই ফিরছে অভিনেতার নিথর দেহ। সফর যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তা কেউ বুঝতে পারেননি। শনি-রবিবার স্বাভাবিকভাবেই ভিড় ছিল সমুদ্র সৈকতে। আর সেখানেই চলছিল ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং। দুদিন ধরে সেখানে শুটিং চলছিল। রাহুলকে দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকেই। অনুরাগীরা কেউ কেউ দূর থেকে ছবি, ভিডিয়ো তুলে রাখছিলেন। তাঁরাও জানতেন না এটা হবে রাহুলের শেষ ভিডিয়ো।
ভিডিয়োতে অভিনেত্রী শ্বেতা মিশ্রের পাশেই দেখা যাচ্ছে রাহুল বন্দ্যোপাধ্যায়কে। গল্প করছেন… হাত নেড়ে কিছু বোঝাচ্ছেন। দূর থেকে সে দৃশ্য মোবাইলে বন্দি করেছিলেন উপস্থিত অনুরাগীরা। সোমবার কলকাতায় ফেরার কথা ছিল রাহুলের। কিন্তু তার আগেই হয়ে গেল ‘লাস্ট সিন’।
