৩৩ জনের নাম বাদ, উত্তেজনা মগরাহাটে
অভিযোগ, ৮৯ নম্বর বুথের একাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আজ সকাল প্রায় দশটা নাগাদ ক্ষুব্ধ ভেটাররা মগরাহাট-ধামুয়া রোড অবরোধ করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, ফলে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের মুল্টি অঞ্চলের মুল্টি গ্রামে ভোটার তালিকা থেকে প্রায় ৩৩ জনের নাম বাদ পড়ায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ৮৯ নম্বর বুথের একাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আজ সকাল প্রায় দশটা নাগাদ ক্ষুব্ধ ভেটাররা মগরাহাট-ধামুয়া রোড অবরোধ করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, ফলে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় আধ ঘণ্টা পর অবরোধ তুলে দেওয়া হয়।
Follow Us

